বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
July 31, 2026
খেলাধুলা
খেলাধুলা

আফ্রিকাতে ২০২৭ বিশ্বকাপের লোগো ও ১২ ভেন্যুর নাম প্রকাশ

Published: July 31, 2026 at 12:29 PM
আফ্রিকাতে ২০২৭ বিশ্বকাপের লোগো ও ১২ ভেন্যুর নাম প্রকাশ


সুদীর্ঘ ২৪ বছর পর আবারও আফ্রিকাতে ফিরছে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ! জোহানেসবার্গে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হয়েছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২টি আয়োজক শহরের নাম। একই অনুষ্ঠানে উন্মোচন করা হয়েছে বিশ্বকাপের নতুন ব্র্যান্ড ‘মেইক দ্য সার্কল বিগার’ এবং অফিসিয়াল থিম ‘থ্রি নেশন্স, ওয়ান হার্টবিট।’ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে এই আসর আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। প্রথমবারের মতো আইসিসির এই বৈশ্বিক আসরের আয়োজক দেশের তালিকায় যুক্ত হলো নামিবিয়া। মোট ৫৪ ম্যাচের টুর্নামেন্টে সবচেয়ে বেশি ম্যাচ হবে দক্ষিণ আফ্রিকায়। জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন, ডারবান, গেবেখা, কুগোম্পো সিটি, কেপ টাউন, পার্ল ও ব্লুমফন্টেইন, এই আট শহরে বসবে বিশ্বকাপের আসর। ফাইনাল অনুষ্ঠিত হবে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স অথবা কেপ টাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে।