বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
পড়াশোনা চালিয়ে যেতে চাওয়া শিক্ষার্থীর পাশে ইউএনও, ঠেকল বাল্যবিয়ে চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে চায়না দুয়ারি জাল সহ ২জন গ্রেফতার গোমস্তাপুরে ২০ বোতল এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিশ্বকাপ বিক্রির সিদ্ধান্তে ক্ষুব্ধ এশিয়ান ফুটবল তোপের মুখে ফিফা ২০ ঘণ্টার অস্ত্রোপচারে ফিরলো জন সিনার চুল! কী এই হেয়ার ট্রান্সপ্লান্ট? জলবায়ু-সহনশীল উন্নয়নে পিকেএসএফের ‘GREEN’ প্রকল্প, উপকৃত হবে ২.৫৮ লাখ পরিবার যুক্তরাষ্ট্র-ইরানকে ফের আলোচনায় আনতে সর্বোচ্চ চেষ্টা করছে পাকিস্তান
Printed on: July 30, 2026
July 30, 2026
খেলাধুলা
খেলাধুলা

যে কারণে অনিশ্চয়তায় বিপিএল

Published: July 30, 2026 at 12:24 PM
যে কারণে অনিশ্চয়তায় বিপিএল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হবে কি না, সেটি এখনও নিশ্চিত নয়। তবে একটি বিষয় পরিষ্কার করে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল; শুধু সূচি মেনে টুর্নামেন্ট আয়োজনের জন্য তাড়াহুড়ো করবে না বোর্ড। প্রয়োজনীয় প্রস্তুতি ও সুষ্ঠু পরিকল্পনা নিশ্চিত করা না গেলে এবারের বিপিএল আয়োজন নিয়েও ঝুঁকি নিতে রাজি নয় বিসিবি। বুধবার ২৯ জুলাই বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘বিপিএল নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। আগেও বলেছি, বিপিএল করার জন্য করব না। আমার কাছে মনে হয়, এখন বিপিএল আয়োজনের জন্য পূর্ণ সময় হাতে নেই। তামিমের বক্তব্যে স্পষ্ট, বর্তমান বাস্তবতায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ সময়। বিপিএলের মতো বড় টুর্নামেন্ট আয়োজনের আগে ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করা, খেলোয়াড় ড্রাফট, বিদেশি ক্রিকেটার নিশ্চিত করা, সম্প্রচার, স্পনসরশিপ ও টুর্নামেন্ট পরিচালনার বিভিন্ন দিক গুছিয়ে নেওয়ার জন্য যে সময় প্রয়োজন, সেটি এখন বিসিবির হাতে নেই বলেই মনে করছে বোর্ড। গত কয়েকটি আসরের অভিজ্ঞতাও সিদ্ধান্ত গ্রহণে বড় প্রভাব ফেলছে। ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক সংকট, ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বিতর্ক, চুক্তি বাস্তবায়নে অনিশ্চয়তা এবং টুর্নামেন্ট পরিচালনায় নানা সমালোচনা থেকে এবার শিক্ষা নিতে চায় নতুন বোর্ড। তাই আগের মতো জোড়াতালি দিয়ে প্রতিযোগিতা আয়োজনের বদলে দীর্ঘমেয়াদি ও টেকসই কাঠামো গড়ে তুলতেই বেশি গুরুত্ব দিচ্ছে বিসিবি। বোর্ড সূত্রে জানা গেছে, সম্ভাব্য নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়ে কয়েকটি দেশীয় প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। এ ছাড়া ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সও আগ্রহ দেখিয়েছে। তবে এখনো কোনো ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হয়নি। একইভাবে খেলোয়াড় ড্রাফট, বিদেশি ক্রিকেটার ও টুর্নামেন্টের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়েও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। এ কারণে বোর্ড সভায় বিপিএল নিয়ে আলোচনা হলেও টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। বিসিবি প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে মানসম্মত বিপিএল আয়োজনই অগ্রাধিকার। শুধু ক্যালেন্ডার রক্ষার জন্য কোনো প্রতিযোগিতা আয়োজনের পক্ষে নয় বর্তমান বোর্ড।