ব্রাজিলের রিও ডি জেনেইরো অঙ্গরাজ্যে প্রবল ঝোড়ো হাওয়ার মধ্যে দেওয়াল ধসে প্রাণ হারিয়েছেন বোটাফোগোর সাবেক ফুটবলার তাসিও মাইয়া দস সান্তোস। বুধবার (স্থানীয় সময়) রিওর সান্তা তেরেসা এলাকায় ঘটে যাওয়া এ দুর্ঘটনায় তার সঙ্গে নিহত হয়েছেন তার বন্ধু ও সহকর্মী ভান্দ্রে কর্দেইরো। মৃত্যুকালে তাসিওর বয়স হয়েছিল ৪৩ বছর। ১৭ বছরের পেশাদার ফুটবল ক্যারিয়ারে ব্রাজিলের বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছিলেন সাবেক এই স্ট্রাইকার। যদিও ব্রাজিলের জাতীয় পর্যায়ে তিনি সবচেয়ে বেশি পরিচিতি পান ২০১৫ সালে ঐতিহ্যবাহী ক্লাব বোটাফোগোতে যোগ দেওয়ার পর। সাও ক্রিস্তোভাও ক্লাবের মাধ্যমে পেশাদার ফুটবলে অভিষেক হয় তাসিওর। ২০০২ থেকে ২০১৯ সাল পর্যন্ত রিও ডি জেনেইরোসহ ব্রাজিলের বিভিন্ন রাজ্যের একাধিক ক্লাবে খেলেছেন তিনি। ২০১৫ সালে বোটাফোগোর জার্সিতে মাঠে নেমেছিলেন ছয়টি ম্যাচে। ওই সময় একটি গোলও করেছিলেন তিনি। যদিও ক্লাবটিতে তার সময়টা খুব দীর্ঘ ছিল না, তবু ওই বছর ব্রাজিলিয়ান সেরি ‘বি’ চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া দলের সদস্য ছিলেন তিনি। ২০১৯ সালে ফেরোভিয়ারিও ক্লাব ছেড়ে ফুটবলকে বিদায় জানান তাসিও। এরপর মাঠের বাইরে নতুন পেশা বেছে নেন তিনি। রিওর সান্তা তেরেসা এলাকার ম্যানসাও আলভিতে সান্তা তেরেসা নামের একটি ইভেন্ট হাউজে কাজ শুরু করেন। ভাগ্যের নির্মম পরিহাস, যে সড়কে অবস্থিত ওই প্রতিষ্ঠানে তিনি কর্মরত ছিলেন, ঠিক সেখানেই দেওয়াল ধসের ঘটনায় প্রাণ হারাতে হয় তাকে। নিহত ভান্দ্রে কর্দেইরোও একই প্রতিষ্ঠানের কর্মী ছিলেন। নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায়, হঠাৎ করেই একটি বড় দেওয়াল ভেঙে পড়ে তাসিও ও ভান্দ্রের ওপর। পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়িও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান চার পথচারী, যাদের মধ্যে অন্তত একজন শিশু ছিল। দেওয়াল ধসে পড়ার মাত্র কয়েক সেকেন্ড আগেই তারা সেখান থেকে সরে যেতে সক্ষম হন। এরপর পুরো এলাকা ধুলার ঘন মেঘে ঢেকে যায়। সাবেক এই ফুটবলারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বোটাফোগো। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ক্লাবটি তাসিওর পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে। রিও ডি জেনেইরো অঙ্গরাজ্যের সিভিল ডিফেন্স ও মিলিটারি ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, বুধবারের প্রবল ঝড়ো হাওয়ায় পুরো রাজ্যজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সন্ধ্যা পর্যন্ত ঝড়-সংক্রান্ত ১৮৫টি জরুরি কল পেয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে ছিল ৯৩টি গাছ উপড়ে পড়ার ঘটনা, ৩১টি উদ্ধার অভিযান এবং পাঁচটি ভবন বা দেয়াল ধসের ঘটনা। এসব দুর্ঘটনায় অন্তত দুইজনের প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে, যাদের একজন ছিলেন সাবেক ফুটবলার তাসিও মাইয়া।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
July 30, 2026
খেলাধুলা
রিওতে দেওয়াল ধসে প্রাণ গেল ব্রাজিলিয়ান ফুটবলারের
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026