বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
July 30, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

শেষ নিঃশ্বাস পর্যন্ত ইরানের স্বাধীনতা ও ভূখণ্ড রক্ষা করব

Published: July 30, 2026 at 11:21 AM
শেষ নিঃশ্বাস পর্যন্ত ইরানের স্বাধীনতা ও ভূখণ্ড রক্ষা করব

ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামী শাসনব্যবস্থা রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। খবর আইআরএনএর। বৃহস্পতিবার ৩০ জুলাই প্রকাশিত এক বার্তায় তিনি সুখোই-২৪ যুদ্ধবিমানের পাইলট ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কাজেমি ও তার তিন সহযোদ্ধার নিহত হওয়ার ঘটনায় শোক ও সমবেদনা জানান। একই সঙ্গে তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তারা ইসলামী ইরানের গর্বিত ও শহীদপ্রেমী জাতির জন্য চিরস্থায়ী অনুকরণীয় ব্যক্তিত্ব হয়ে থাকবেন। বার্তায় হাতামি বলেন, ইরানের সেনাবাহিনী জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতির প্রতি অটল রয়েছে এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে ইসলামী শাসনব্যবস্থা, দেশের পবিত্র ভূখণ্ড ও স্বাধীনতা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে। তিনি আরও বলেন, ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কাজেমির শাহাদাতের সংবাদ গভীর শোকের জন্ম দিলেও একই সঙ্গে এমন সাহসী সেনাসদস্যদের জন্য গোটা জাতি গর্বিত। কাজেমি ও তার তিন সহযোদ্ধা মাতৃভূমির প্রকৃত বীর, যাদের আত্মত্যাগ জাতির স্মৃতিতে চিরকাল অম্লান থাকবে। যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী দেশগুলোকে কঠোর জবাব দেওয়া হবে: আইআরজিসি


সূত্র : আইআরএনএ