বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
July 29, 2026
খেলাধুলা
খেলাধুলা

ফুটবল তারকা থেকে সিআর সেভেন এবার প্রযোজক

Published: July 29, 2026 at 12:29 PM
ফুটবল তারকা থেকে সিআর সেভেন এবার প্রযোজক

খেলার মাঠ পেরিয়ে এবার বিনোদন জগতে নতুন অধ্যায় শুরু করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্রিটিশ ফুটবলকে কেন্দ্র করে নির্মিতব্য ‘প্রথম দিনগুলো’ নামের একটি নতুন টেলিভিশন ধারাবাহিকে নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন তিনি। ২০২৮ সালের ডিসেম্বরে মুক্তি পেতে যাওয়া এই সিরিজে রোনালদোর পাশাপাশি বিশেষ উপস্থিতিতে দেখা যাবে ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরিকেও। যুক্তরাজ্যের বারনেট ফুটবল ক্লাবের মাঠে ইতিমধ্যেই ধারাবাহিকটির চিত্রগ্রহণ শুরু হয়েছে। ‘কিংসম্যান’খ্যাত জনপ্রিয় নির্মাতা ম্যাথিউ ভনের সঙ্গে যৌথ প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে এটি নির্মাণ করছেন সিআর সেভেন। গল্পটি গড়ে উঠেছে একজন প্রভাবশালী ফুটবল এজেন্টকে কেন্দ্র করে, যেখানে মূল চরিত্রে অভিনয় করছেন ব্রিটিশ তারকা ডেমিয়ান লুইস। বাস্তব জীবনের ফুটবল এজেন্ট ড্যারেন ডেইনের মূল ভাবনা থেকে নির্মিত এই প্রজেক্ট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রোনালদো জানান, এটি তার জীবনের একদমই এক নতুন অধ্যায়।