আর্জেন্টিনার খেলার স্টাইলের কড়া সমালোচনা করেছেন জার্মানির সাবেক স্ট্রাইকার রুডি ফোলার। সাম্প্রতিক সাফল্য সত্ত্বেও অন্যান্য দলের আর্জেন্টিনাকে অনুকরণ করা উচিত নয় বলে তিনি মনে করেন। জার্মান ফুটবল কোচ অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক কংগ্রেসে দেওয়া বক্তব্যে জার্মানি ও লিওনেল স্কালোনির দলের তুলনা উড়িয়ে দেন ফোলার। তার মতে, আর্জেন্টিনা যেভাবে খেলেছে, ‘তার সঙ্গে ফুটবলের কোনো সম্পর্কই নেই। টিওয়াইসি স্পোর্টসের বরাতে ফোলার বলেন, ‘আমি বলেছিলাম জার্মানিকে রক্ষণে আরও উন্নতি করতে হবে। অনেকেই আর্জেন্টিনাকে উদাহরণ হিসেবে সামনে এনেছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে সেটা ভুল উদাহরণ। হঠাৎ করেই আর্জেন্টাইনরা সবার মানদণ্ড হয়ে উঠল! এই আলোচনাটাকে আমার কিছুটা ভণ্ডামি বলে মনে হয়েছে। তিনি আরও যোগ করেন, ‘আর্জেন্টিনার মতো খেলে-এমন কোনো দল আমি চাই না। তারা যা করেছে, তার সঙ্গে ফুটবলের কোনো সম্পর্কই ছিল না। হ্যাঁ, তারা বিশ্বচ্যাম্পিয়ন ছিল ২০২২ সালে এবং এবার রানার্সআপ হয়েছে, কিন্তু এত মানুষের কাছে তারা যে প্রশংসা পাচ্ছে, সত্যি বলতে তা আমার বোধগম্য নয়।আর্জেন্টিনার বদলে স্পেন ও ইংল্যান্ডের রক্ষণের প্রশংসা করে ফোলার জানান, তারা আরও বেশি স্বীকৃতির দাবিদার, ‘প্রশংসা আসলে স্পেনের প্রাপ্য, আর ইংলিশরাও খুব দারুণ রক্ষণ সামলেছে। বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জেতে স্পেন, আর আর্জেন্টিনাকে সন্তুষ্ট থাকতে হয় রানার্সআপ হয়ে।জার্মানির নিজেদের খামতি নিয়ে ফোলার বলেন, ‘আমি কিন্তু বলিনি যে আমরা ডিফেন্স করতে জানি না। আমরা আরও ভালো রক্ষণ সামলাতে পারি এবং সেটা আমাদের করতেই হবে-এটিই সত্য। আর এই কাজের সূচনাটা আক্রমণভাগ বা মাঝমাঠ থেকেই হতে হবে। আর্জেন্টিনার সঙ্গে ফোলারের দ্বৈরথের ইতিহাস বেশ পুরোনো। ১৯৮৬ বিশ্বকাপের ফাইনালে পশ্চিম জার্মানির ৩-২ গোলে হারের ম্যাচে তিনি গোল করেছিলেন। চার বছর পর ১৯৯০ সালের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে সেই হারের শোধ নেন এবং ট্রফি জেতেন। ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পরও কড়া সমালোচনা করেছিলেন সাবেক এই ফরোয়ার্ড। সে সময় তিনি বলেছিলেন, ‘লিওনেল মেসি-যিনি অসাধারণ এবং যাকে সবাই বিশ্বজয়ী হিসেবে দেখতে চেয়েছিল, তিনি ছাড়া আর্জেন্টাইনরা যে আমাদের চেয়ে ভালো দল, তা কেউ আমাকে বোঝাতে পারবে না।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
July 29, 2026
খেলাধুলা
আর্জেন্টিনার খেলার স্টাইলের সঙ্গে ফুটবলের সম্পর্ক নেই রুডি ফোলার
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026