বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
July 29, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ইরাকে হামলাকে স্পষ্ট আগ্রাসন বলল ইরান

Published: July 29, 2026 at 12:18 PM
ইরাকে হামলাকে স্পষ্ট আগ্রাসন বলল ইরান

ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলাকে ইরাকের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে ‘স্পষ্ট আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে। বুধবার ২৯ জুলাই এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরাকের সাতটি এলাকায় চালানো প্রাণঘাতী এসব হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। একই সঙ্গে এ ধরনের হামলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যকে এগিয়ে নিচ্ছে বলেও অভিযোগ করেছে তেহরান। বিবৃতিতে বলা হয়, হামলায় নিহত ইরাকি নাগরিকদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে ইরান। একই সঙ্গে ইরাক সরকার ও জনগণের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, যুক্তরাষ্ট্র সরকার ও তাদের আঞ্চলিক মিত্ররা এ ধরনের যুদ্ধ উসকানিমূলক, অমানবিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য দায়ী। এসব পদক্ষেপের ফলে যে কোনো বিপজ্জনক পরিস্থিতি তৈরি হলে তার দায়ও তাদের নিতে হবে।