বুধবার ২৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 29, 2026
July 29, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

নতুন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আনলো যুক্তরাষ্ট্রের লকহিড

Published: July 29, 2026 at 12:15 PM
নতুন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আনলো যুক্তরাষ্ট্রের লকহিড

মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিল মার্টিন তাদের নতুন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্যাক-৩ অ্যাডাপ্টেড ক্যাপাবিলিটি ইফেক্টর (প্যাক-৩ এসিই) বিশ্বজুড়ে উন্মোচন করেছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হুমকি বেড়ে যাওয়ায় চলতি ২০২৬ সালে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে, তার প্রেক্ষাপটে এই নতুন ক্ষেপণাস্ত্রটি আটলান্টিকের দুই পাড়েই দারুণ আলোড়ন ফেলেছে।৮ বছরের শিশু বানালো অফলাইন এআই স্টোরিটেলার, খরচ শুনলে অবাক হবেন৮ বছরের শিশু বানালো অফলাইন এআই স্টোরিটেলার, খরচ শুনলে অবাক হবেন ফার্নবোরো ইন্টারন্যাশনাল এয়ারশোতে লকহিডের নির্বাহী জেন রেনল্ডস জানান, সক্ষমতায় সামান্য ছাড় দিয়ে গতি বাড়ানো ও খরচ কমানোর ওপর জোর দিয়ে এটি তৈরি করা হয়েছে। প্যাক-৩ এমএসই-এর তুলনায় অর্ধেকেরও কম দামে (প্রায় ২০ লাখ ডলারে) মিলবে এই প্যাক-৩ এসিই। এতে নতুন একটি সিকার যুক্ত থাকবে এবং এটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও উড়োজাহাজ ধ্বংসে সক্ষম। এটি আগের মতো একই ক্যানিস্টার ও লঞ্চারে ১২টি করে ব্যবহার করা যাবে। ২০২৮ সালের শুরুর দিকে এর প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন হতে পারে। ধারণাগত নকশা তৈরির কয়েক সপ্তাহের মধ্যেই এই প্রযুক্তি মার্কিন সেনাবাহিনী ও বিদেশি ক্রেতাদের নজর কেড়েছে।মার্কিন-সৌদি হামলার পর রিয়াদ সফর স্থগিত করলেন ইরাকি প্রধানমন্ত্রীমার্কিন-সৌদি হামলার পর রিয়াদ সফর স্থগিত করলেন ইরাকি প্রধানমন্ত্রী সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) বিশেষজ্ঞ টম কারাকো জানান, প্যাক-৩ এমএসই-এর ব্যাপক চাহিদা থাকলেও সস্তা বিকল্প হিসেবে এই উদ্ভাবন গুরুত্বপূর্ণ। এদিকে পেন্টাগন প্যাট্রিয়ট ও থাড ব্যবস্থার চালিকা শক্তির উৎপাদন বাড়াতে এল৩হারিস টেকনোলজিস-এর সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে।

সূত্র: অ্যাক্সিওস