২০২৬ বিশ্বকাপ ফাইনালের পর স্পেন ফুটবলার এরিক গার্সিয়াকে গলাধাক্কা দেওয়ার পর গাবিকে জার্সি টেনে, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন আর্জেন্টাইন ফুটবলার লিয়ান্দ্রো প্যারেদেস। এমনিতে বদলি হিসেবে মাঠে নামার পর বেশ কিছু ফাউল করেছিলেন প্যারেদেস। রেফারি ফাউলের বাঁশি বাজালেও কার্ড দেখাননি। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর স্পেন ফুটবলারদের ওপর আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি। যা নিয়ে সারা বিশ্বেই নিন্দার ঝড় বয়ে যায়। ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া করার ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেননি অভিজ্ঞ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। বিশ্বকাপ ফাইনালের হতাশা এতটাই গভীর যে, জাতীয় দলের ভবিষ্যৎ নিয়েও এখন সংশয়ে ভুগছেন তিনি। চিন্তা করছেন আর্জেন্টিনা জার্সিতে আর আন্তর্জাতিক ফুটবল না খেলার। বোকা জুনিয়র্সে ফিরে প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্যারেদেস জানিয়েছেন, আপাতত তিনি নিশ্চিত নন আর্জেন্টিনার জার্সিতে খেলা চালিয়ে যাবেন কি না। তিনি বলেন, ‘আমি জানি না, জাতীয় দলে খেলা চালিয়ে যাওয়ার মতো মানসিক অবস্থায় আছি কি না। যা ঘটেছে, সেটা মেনে নিতে সময় লাগবে। সবকিছু ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। বিশ্বকাপের ফাইনালে হারের যন্ত্রণা যে দীর্ঘদিন বয়ে বেড়াতে হবে, সেটিও স্বীকার করেছেন ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার। তার ভাষায়, ‘যা ঘটেছে, সেটা ভুলে যেতে অনেক সময় লাগবে। আমরা অনেক বড় সাফল্য অর্জন করেছি; কিন্তু বিশ্বকাপ ফাইনালে হারটা দীর্ঘদিন কষ্ট দেবে। কারণ আমরা আবারও শিরোপার খুব কাছাকাছি পৌঁছেছিলাম। প্যারেদেস মনে করেন, বিশ্বকাপের পর আর্জেন্টিনা দলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলা এই দলটির অনেকেই এখন নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন। তিনি বলেন, ‘আমাদের অনেকের জন্যই এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে- জাতীয় দলে খেলা চালিয়ে যাব কি না। আমরা অসাধারণ একটি সময় কাটিয়েছি, অনেক গুরুত্বপূর্ণ শিরোপা জিতেছি। কিন্তু এই একই মান ধরে রাখা এবং একই দলকে একসঙ্গে রাখা খুব কঠিন হবে। অনেক কিছু বিবেচনা করতে হবে। শান্তভাবে সিদ্ধান্ত নিতে হবে। ২০২১ সালে কোপা আমেরিকা, ২০২২ সালে বিশ্বকাপ এবং ২০২৫ সালে আরও একটি বড় আন্তর্জাতিক শিরোপা জয়ের মাধ্যমে যে প্রজন্মটি আর্জেন্টাইন ফুটবলের অন্যতম সফল অধ্যায় রচনা করেছে, সেই দলের কয়েকজন অভিজ্ঞ ফুটবলারের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। ফাইনালের হতাশা থাকলেও পুরো টুর্নামেন্টে দলের পারফরম্যান্স নিয়ে গর্ব প্রকাশ করেছেন প্যারেদেস। তিনি বলেন, ‘এই বিশ্বকাপে মানুষ নিজেদের আমাদের মধ্যে খুঁজে পেয়েছে। এটা আমাদের জন্য খুবই আনন্দের। অন্তত এই দিক থেকে আমি খুশি।’ তবে ফাইনালের পর ঘটা ঘটনা নিয়ে কোনো কথা বলেননি তিনি। বিশ্বকাপ ফাইনাল ঘিরে নানা বিতর্ক থাকলেও স্পেনের শিরোপা জয়ে কোনো প্রশ্ন দেখছেন না প্যারেদেস। তার মতে, ফাইনালে স্পেনই ছিল সেরা দল। তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে, চলাকালীন এবং পরে অনেক কথাই বলা হয়েছে। আমরা দারুণ একটি টুর্নামেন্ট খেলেছি। কিন্তু ফাইনালে স্পেন আমাদের চেয়ে ভালো খেলেছে। তারা পুরোপুরি চ্যাম্পিয়নশিপের প্রাপ্য দাবিদার। তার এই মন্তব্যের মাধ্যমে বিশ্বকাপ ফাইনাল নিয়ে চলা বিভিন্ন বিতর্কেরও ইতি টানতে চেয়েছেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। এখন দেখার বিষয়, কিছুটা সময় নিয়ে ভাবার পর প্যারেদেস জাতীয় দলে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, নাকি বিশ্বকাপ ফাইনালের হতাশার পর আলবিসেলেস্তাদের জার্সিকে বিদায় জানান। যদি তিনি অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন, তবে আর্জেন্টিনার সোনালি প্রজন্মের আরেক গুরুত্বপূর্ণ সদস্যের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটবে।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
July 25, 2026
খেলাধুলা
আর্জেন্টিনার হয়ে আর খেলবেন না ফাইনালে মারামারি করা সেই ফুটবলার
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026