ইংল্যান্ডের
১০০ বলের ঘরোয়া টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলার কথা ছিল বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের| তবে জি¤^াবুয়ে সফরে প্রথম ওয়ানডেতে চোট পাওয়ার পর পুরো সফর
থেকেই ছিটকে গিয়েছিলেন ফিজ| জি¤^াবুয়ে সফরের মাঝপথে দেশে ফিরে আসতে হয়েছিল মুস্তাফিজুর রহমানকে| ফিজের চোট থেকে সেরে উঠতে চার সপ্তাহের মত লাগবে বলে
জানিয়েছিলেন বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম খান| যদিও বিবৃতি দিয়ে বার্মিংহাম জানিয়ে দেয়, খেলতে না পারলেও আগের
সূচি অনুযায়ী ইংল্যান্ডে যাবেন মুস্তাফিজ| এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে মুস্তাফিজের দ্যা হান্ড্রেড মিস করার কথা জানিয়েছে বার্মিংহাম| কারণ হিসেবে জি¤^াবুয়ে সিরিজে পাওয়া চোটের কথাই জানানো হয়েছে|