ভারতের ঘরোয়া ক্রিকেটের নতুন মৌসুম শুরুর আগেই একাধিক গুরুত্বপূর্ণ নিয়ম চালু করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যদিও এসব বিষয়কে আনুষ্ঠানিকভাবে ‘নিয়ম পরিবর্তন’ হিসেবে ঘোষণা করা হয়নি, তবে গত মৌসুমের তুলনায় এবারের ঘরোয়া ক্রিকেটে বেশ কিছু নতুন বিধান কার্যকর হতে দেখা যাবে। আন্তর্জাতিক ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসির সাম্প্রতিক সংশোধিত বিধিমালার অনুসরণে ভারতের ঘরোয়া ক্রিকেটে এ পরিবর্তন আনা হয়েছে। নতুন মৌসুমে চালু হতে যাওয়া এসব পরিবর্তনের মধ্যে রয়েছে পাঁচটি উল্লেখযোগ্য নিয়ম। আগে ইচ্ছাকৃতভাবে সামনের পায়ে নো-বল করলে সংশ্লিষ্ট বোলারকে শুধু ওই ইনিংস থেকে নিষিদ্ধ করা হত। নতুন নিয়ম অনুযায়ী, আম্পায়ার যদি মনে করেন বোলার ইচ্ছাকৃতভাবে নো-বল করেছেন, তাহলে তিনি পুরো ম্যাচেই আর বোলিং করতে পারবেন না। এখন থেকে দিনের খেলার শেষ ওভারে কোনো ব্যাটার আউট হলে সঙ্গে সঙ্গে দিনের খেলা শেষ করা যাবে না। ওভারে যত বল বাকি থাকবে, সেগুলো সম্পন্ন করতেই হবে। নতুন ব্যাটারকে মাঠে নেমে খেলা চালিয়ে যেতে হবে। এতে ব্যাটিং দল অন্যায্য সুবিধা নিতে পারবে না। আগে অনেক সময় ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা থাকলে চতুর্থ ইনিংস আগেই ডিক্লেয়ার করা হতো বা খেলাই হত না। নতুন নিয়ম অনুযায়ী, এমনটি আর করা যাবে না। নির্ধারিত সময় পর্যন্ত ম্যাচ চালিয়ে যেতে হবে। ঘরোয়া একদিনের ম্যাচে পানিপানের বিরতির সময় কোচ মাঠে প্রবেশ করে খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে পারবেন। আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসিও ইতোমধ্যে একই ধরনের নিয়ম চালু করেছে। উইকেটকিপারের গ্লাভস নিয়ে নিয়মে পরিবর্তন আগে বোলার রান-আপ শুরু করার মুহূর্ত থেকেই উইকেটকিপারের গ্লাভস স্টাম্পের পিছনে রাখতে হত। নতুন নিয়মে বোলার বল ছাড়ার ঠিক আগে গ্লাভস সঠিক অবস্থানে থাকলেই তা বৈধ হিসেবে গণ্য হবে। নতুন মৌসুমে ক্রিকেটের নতুন নিয়ম বাস্তবায়নের লক্ষ্যে ভারতের রাজ্যভিত্তিক ক্রিকেট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আম্পায়ার ও ম্যাচ রেফারিদেরও এ বিষয়ে অবহিত করা হয়েছে, যাতে নতুন মৌসুমের শুরু থেকেই নিয়মগুলোর যথাযথ প্রয়োগ নিশ্চিত করা যায়।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026