বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোমস্তাপুরে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শিবগঞ্জে ফুটপাতের দোকানে পিয়াজু খেয়ে অসুস্থ ৯ শিক্ষার্থী ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা লোডশেডিংয়ের কারণে পাম্প হাউস কাজে আসছে না পানিতে ডুবছে আমন ক্ষেত বিশ্বকাপের সময়ের কিছুই তো তুমি জানতে পারলে না বাবা লিওনেল মেসি ডারউইন টেস্টে ২৩ বছর পর অস্ট্রেলিয়াকে পাল্টা জবাব বাংলাদেশের ক্ষুব্ধ অস্ট্রেলিয়ান দর্শক স্মিথকে বললেন তুমি খেলার চেয়ে বড় নও ভুয়া খবরের চেয়েও ক্ষতিকর ভুয়া গোয়েন্দা তথ্য ট্রাম্পকে খোঁচা আরাগচির ভারতের ভূখণ্ড দাবি নেপালের কিন্তু কোথায় ২১০ বছরের চুক্তির মূল কপি
Printed on: August 13, 2026
July 21, 2026
খেলাধুলা
খেলাধুলা

সামনে অস্ট্রেলিয়া সফর চার ক্রিকেটারের চোটের কী

Published: July 21, 2026 at 12:21 PM
সামনে অস্ট্রেলিয়া সফর চার ক্রিকেটারের চোটের কী

জিম্বাবুয়ে সফরে মাঠের সময়টা ভালো যায়নি বাংলাদেশের। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারার পর টি-টোয়েন্টি সিরিজটা কোনোমতে জিতে দেশে ফিরছে টাইগাররা। একই সফরে চোটে পড়ে সফর থেকে ছিটকে যান তিন পেসার মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও শরিফুল ইসলাম। আর জিম্বাবুয়ে গিয়েও চোট থেকে সেরে না ওঠায় কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরতে হয় লিটন কুমার দাসকে। আগামী মাসেই অস্ট্রেলিয়ার মাটিতে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। চোটে পড়াদের মধ্যে মোস্তাফিজ ছাড়া বাকি সবাই টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য। সে কারণে তাদের চোট নিয়ে নানা আলোচনাও শুরু হয়েছে।


গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মিরপুরে পায়ের পেশিতে চোট পান লিটন। ইনিংসের মাঝপথে উঠে গেলেও শেষদিকে ব্যাটিংয়ে ফিরেছিলেন তিনি। তবে চোট গুরত্বর হওয়ায় অস্ট্রলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা হয়নি বাংলাদেশ অধিনায়কের। প্রথম ওয়ানডে না হলেও দ্বিতীয় ম্যাচ থেকে খেলতে পারবেন এটা ভেবে জিম্বাবুয়েতেও পাঠানো হয় লিটনকে। কিন্তু কোনো ম্যাচ না খেলেই ফেরেন তিনি। বিসিবি মেডিকেল বিভাগের একটি সূত্র জাগো নিউজে জানিয়েছে, দেশে লিটনের স্ক্যানে কোনো কিছু ধরা পড়েনি। তবু সুস্থ না হওয়ায় দ্বিধা তৈরি হয়। এ কারণেই লিটনকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। সূত্র জানায়, ‘লিটন গতকাল সিঙ্গাপুর গিয়েছে। তাকে আগামীকাল ওখানে ডাক্তার দেখানো হবে। দেশে স্ক্যান করানো হয়েছিল কিছু ধরা পড়েনি। এতে দ্বিধা তৈরি হওয়ায় সিঙ্গাপুর পাঠানো হয়েছে লিটনকে। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে চোট পেয়ে দেশে ফেরেন শরিফুল ইসলাম। হ্যামস্ট্রিংয়ের চোট পাওয়া শরিফুলের রিহ্যাব শুরু হয়েছে ইতিমধ্যে। সাধারণত হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে উঠতে তিন সপ্তাহ সময় লাগে। বাংলাদেশ অস্ট্রেলিয়ার উদ্দেশ্য দেশ ছাড়বে আগামী ৩১ জুলাই রাতে। আর প্রথম টেস্ট মাঠে গড়াবে ১৩ আগস্ট। ফলে প্রথম টেস্টের আগে ঠিক ২১ দিন বা তিন সপ্তাহ সময়ই আছে। সেক্ষেত্রে শরিফুল কত দ্রুত ফিট হতে পারেন, সেখানেই অন্তত প্রথম ম্যাচে খেলা নির্ভর করছে। আর একই সফরে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে চোট পান নাহিদ রানা। লেফট সাইড স্ট্রেইনের চোটে সেদিন নিজের বোলিং কোটাও পূরণ করতে পারেননি তিনি। আগামীকাল দলের সঙ্গে দেশে ফিরবেন রানা। এরপর স্ক্যান করানো হলে বোঝা যাবে চোত কতটা গুরুতর। তবে ভালো খবর হচ্ছে, মোস্তাফিজুর রহমানের স্ক্যানে কিছু ধরা পড়েনি। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডান হাঁটুতে হ্যামস্ট্রিং টিয়ার এবং মেনিস্কাল ডিজেনারেশনের শিকার হন মোস্তাফিজ। দেশে ফেরার পর তার পুনর্বাসন প্রক্রিয়া চলছে।