বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
July 21, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন

Published: July 21, 2026 at 12:05 PM
ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন

  

ভারত প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধী টিকার অনুমোদন দিয়েছে| দেশটির ¯^াস্থ্য মন্ত্রণালয় আজ জানায়, জাপানের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদার ‘কিউডেঙ্গা’ টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে| তীব্র ফ্লুর মতো উপসর্গ ও শরীরজুড়ে তীব্র ব্যথা সৃষ্টি করা ডেঙ্গু বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়েছে| নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে| ¯^াস্থ্য মন্ত্রণালয় জানায়, টিকার গুণগত মান, নিরাপত্তা ও কার্যকারিতা পর্যালোচনার পর ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) ৪ থেকে ৬০ বছর বয়সীদের জন্য এ টিকার অনুমোদন দিয়েছে|