শনিবার ১৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 15, 2026
July 21, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

Published: July 21, 2026 at 12:04 PM
কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার বিভিন্ন পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন| আমেরিকান গাড়ি, দুগ্ধজাত পণ্য মদের ক্ষেত্রে কানাডা ˆবষম্যমূলক আচরণ করছে বলে অভিযোগ তুলে আজ তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন| নতুন শুল্কের আওতায় রয়েছে ওয়াইন, হকিস্টিকের মতো ভোক্তা পণ্য এবং সিমেন্টের মতো শিল্পপণ্য| হোয়াইট হাউস জানিয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে এই নতুন শুল্ক কার্যকর হবে| কানাডার প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, ইউএসএমসিএ চুক্তির সরাসরি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র যে একতরফা পদক্ষেপ নিচ্ছে, এটি তার সর্বশেষ উদাহরণ|