মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 21, 2026
July 20, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

রণক্ষেত্র ভারতের দিল্লি, ইন্টারনেট ও মেট্রো স্টেশন বন্ধ

Published: July 20, 2026 at 12:16 PM
রণক্ষেত্র ভারতের দিল্লি, ইন্টারনেট ও মেট্রো স্টেশন বন্ধ

ভারতের রাজধানী দিল্লিতে সংসদ অভিমুখেচলো সংসদ কর্মসূচি ঘিরে বিক্ষোভে নামা অন্তত ২০ হাজার মানুষের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ লাঠিচার্জ করেছে নিরাপত্তা বাহিনী| আজ সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর সমর্থকরা এই লং মার্চের আয়োজন করে| সেন্ট্রাল দিল্লির জন্তর মন্তরের বিক্ষোভস্থলে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার জাতীয় পরীক্ষানীট (এনইইটি)- অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে এই কর্মসূচি ডাকা হয়| নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মধ্য দিল্লির কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবাও সাময়িকভাবে বন্ধ রাখা হয়| পুলিশ এক বিবৃতিতে জানায়, পাঁচ বা তার বেশি লোকের মিছিল, সমাবেশ বা বিক্ষোভ কঠোরভাবে নিষিদ্ধ| তবে জন্তর মন্তরের নির্ধারিত স্থানে পূর্বানুমতি সাপেক্ষে কর্মসূচি করা যাবে| পাশাপাশি নাগরিকদের আইন মেনে চলা এবং জনশৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতার আহ্বান জানানো হয়|