শনিবার ১৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 15, 2026
July 20, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিং অব দ্য নর্থ অ্যান্ডি

Published: July 20, 2026 at 12:14 PM
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিং অব দ্য নর্থ অ্যান্ডি

 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের পদত্যাগের পর, ক্ষমতাসীন দল লেবার পার্টির নেতা নির্বাচনে জয়ী হয়ে অ্যান্ডি বার্নহ্যাম যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন| আজ তিনি নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন| ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতাগ্রহণ প্রক্রিয়া নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা| প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী গত এক দশকের মধ্যে সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে ব্রিটেনের মসনদে বসতে যাওয়া বার্নহ্যামকে তার আঞ্চলিক রাজনৈতিক প্রভাব উত্তর ইংল্যান্ডের অধিকার নিয়ে সোচ্চার ভূমিকার জন্যকিং অব দ্য নর্থ নামে ডাকা হয়|