বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
July 20, 2026
খেলাধুলা
খেলাধুলা

আগামী ২৩ জুলাই পর্দা উঠছে কমনওয়েলথ গেমসের

Published: July 20, 2026 at 12:12 PM
আগামী ২৩ জুলাই পর্দা উঠছে কমনওয়েলথ গেমসের


আর মাত্র দুইদিন| আগামী ২৩ জুলাই বৃহস্পতিবার স্কটল্যান্ডের গ্লাসগোতে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের| শহরের বিখ্যাত দ্য হাইড্রোতে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে ১১ দিনের এই ক্রীড়াযজ্ঞ| উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা| এবারের আসরে বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত ৭৪টি দেশ ও অঞ্চলের ৩ হাজারের বেশি ক্রীড়াবিদ অংশ নেবেন| ১০টি খেলায় মোট ২১৫টি ¯^র্ণপদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা| ২ আগস্ট পর্দা নামবে এবারের গেমসের| গেমসে ৪ টি ডিসিপ্লিনে অংশ নেবেন বাংলাদেশের ১৭ জন অ্যাথলেট|