ইরানের
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের সালান্দ এলাকায় ৫.০ মাত্রার
একটি ভূমিকম্প আঘাত হেনেছে| ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১২ কিলোমিটার গভীরে|
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির বরাতে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে|
আজ আল জাজিরার প্রতিবেদনে
বলা হয়, ভূমিকম্পের কেন্দ্রস্থলের আশপাশের গ্রামগুলোতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মূল্যায়নের জন্য দুটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে|
এদিকে টানা অষ্টম দিনের মতো ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র| দেশটির একাধিক দ্বীপসহ বিভিন্ন অঞ্চলকে লক্ষ্য করে হামলার ফলে বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে|