শনিবার ১৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 15, 2026
July 18, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

এবার মোদির পদত্যাগ চান ককরোচরা

Published: July 18, 2026 at 02:37 PM
এবার মোদির পদত্যাগ চান ককরোচরা

অনির্দিষ্টকালের অনশন কর্মসূচির ঘোষণা দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করেছেন ককরোচ জনতা পার্টি (সিজেপি) এর প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক অভিজিৎ দীপকে। শনিবার (১৮ জুলাই) দেশটির রাজধানী নয়াদিল্লিতে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার পরই দীপকে এই ঘোষণা দিয়েছেন। তার দাবি, পুলিশ জোর করে ওয়াংচুককে নিয়ে গেছেন। সংবাদমাধ্যমে পাঠানো এক ভিডিওবার্তায় দীপকে বলেন, ‘তারা যদি মনে করে সোনম স্যারকে সরিয়ে নিলে এই আন্দোলন শেষ হয়ে যাবে, তাহলে তারা ভুল করছে। আমরা এখানেই থাকব এবং ২০ জুলাই সংসদের দিকে পদযাত্রা করব। তিনি আরও বলেন, ‘এতদিন আমরা শুধু শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছিলাম। কিন্তু এই নিন্দনীয় ঘটনার পর এখন আমরা নরেন্দ্র মোদীর পদত্যাগও দাবি জানাব।

সূত্র : ডয়চে ভেলে