ইরান
আজ যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্র দেশগুলোতে মার্কিন সামরিক স্থাপনায় আবারও হামলা চালিয়েছে| এর আগে টানা
সপ্তম রাতের মতো যুক্তরাষ্ট্র ইরানের সামরিক-বেসামরিক স্থাপনা, বিশেষ করে সামরিক লজিস্টিক অবকাঠামোসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়| যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইরানের ওপর নৌ অবরোধ কার্যকর
করছে| বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল
সরবরাহ এই গুরুত্বপূর্ণ জলপথ
দিয়ে পরিবাহিত হয়| গতকাল আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৪ শতাংশের বেশি
বেড়ে এক মাসেরও বেশি
সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়| এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর রাজনৈতিক চাপ বেড়েছে, কারণ তাঁর রিপাবলিকান পার্টি নভে¤^রের কংগ্রেস নির্বাচনে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করছে|