শনিবার ১৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 18, 2026
July 18, 2026
খেলাধুলা
খেলাধুলা

৩৪ রানের জয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

Published: July 18, 2026 at 12:57 PM
৩৪ রানের জয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

 

দুই ওপেনারের দুর্দান্ত সূচনা, মাঝপথে আকস্মিক ব্যাটিং ধস, এরপর সাইফউদ্দিন-ইয়াসির আলীর ঝোড়ো জুটিতে লড়াকু সংগ্রহ| সেই পুঁজিকে দারুণ বোলিংয়ে রক্ষা করে জি¤^াবুয়েকে ৩৪ রানে হারিয়েছে বাংলাদেশ| তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে - সমতা ফিরিয়েছে সফরকারীরা| ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দুই ওপেনারের ১২০ রানের উদ্বোধনী জুটি বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল| কিন্তু সেই অবস্থান থেকে হঠাৎই ছন্দ হারায় সফরকারীরা| কঠিন সেই মুহূর্তে দলের হাল ধরেন ইয়াসির আলী মোহাম্মদ সাইফউদ্দিন| শেষ ১৯ বলে অবিচ্ছিন্ন ৪৫ রানের বিধ্বংসী জুটিতে বাংলাদেশের ইনিংসে নতুন গতি যোগ করেন তারা|