শনিবার ১৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 18, 2026
July 18, 2026
খেলাধুলা
খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা

Published: July 18, 2026 at 12:56 PM
বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা

 

আর্জেন্টিনা স্পেনের মধ্যকার ফাইনালকে কেন্দ্র করে হাফটাইম বিরতি ৩০-৪০ মিনিট করার গুঞ্জন এবং ফুটবল বিশেষজ্ঞদের তুমুল সমালোচনার মুখে অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা দিল বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা| ম্যাচের ছন্দপতন এড়াতে ফাইনালের মধ্যবর্তী বিরতি সর্বোচ্চ ১৭ মিনিট নির্ধারণ করা হয়েছে, যেখানে বিশ্বখ্যাত তারকা শিল্পীদের পারফরম্যান্সও অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে| ইতিমধ্যেই স্পেন আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনকে বিষয়টি জানিয়েছে ফিফা| প্রচলিত ফুটবল ম্যাচের হাফটাইমের চেয়ে মাত্র দুই মিনিট বেশি হবে এবারের বিরতি| এর মধ্যে ১১ মিনিট বরাদ্দ থাকবে সংগীত পরিবেশনার জন্য| বাকি প্রায় ছয় মিনিট ব্যবহার করা হবে মঞ্চ স্থাপন সরিয়ে নেওয়া এবং মাঠে পানি দেওয়ার কাজে|