বিশ্বকাপ ফাইনাল ঘিরে উন্মাদনা নতুন কিছু নয়। তবে ২০২৬ সালের বিশ্বকাপ ফাইনালটি মাঠের লড়াইয়ের পাশাপাশি টিকিটের দামেও ইতিহাস গড়তে যাচ্ছে। লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ ফাইনাল এবং স্পেনের দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি; দুইয়ের মিলিত আকর্ষণে টিকিটের চাহিদা এখন আকাশছোঁয়া। ফলে যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ইভেন্টে পরিণত হতে যাচ্ছে এই ম্যাচ। আগামী রবিবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির এই লড়াই নির্ধারণ করবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন। আপনি যদি মাঠে বসে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার মুহূর্তটি দেখতে চান, তাহলে বিপুল অর্থ ব্যয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। টিকিট বিক্রির প্রতিষ্ঠান টিকপিক–এর তথ্য অনুযায়ী, এটি যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ইভেন্টে পরিণত হতে যাচ্ছে। টিকপিকের তথ্য অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের একটি টিকিটের গড় ক্রয়মূল্য ১১ হাজার ৩২৭ মার্কিন ডলার, যা গড় মূল্যের বিচারে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া ইভেন্টের টিকিট। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৩ লাখ ৯৫ হাজার ৮৪৫ টাকার মতো। শুধু স্টেডিয়ামে প্রবেশের সবচেয়ে সস্তা টিকিটও কম দামে মিলছে না। ১৬ জুলাই পর্যন্ত টিকপিকে সর্বনিম্ন টিকিটের মূল্য ছিল ৭ হাজার ৪০২ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৯ লাখ ১২ হাজার ১৬১ টাকার মতো।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026