ভিন্ন দুই সমীকরণ নিয়ে আজ মাঠে নেমেছে জিম্বাবুয়ে-বাংলাদেশ। ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিতে এগিয়ে আছেন সিকান্দার রাজারা। বুলাওয়েতে আজ দ্বিতীয় টি-টোয়েন্টি জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করবে স্বাগতিকরা। অন্যদিকে সফরকারিদের লক্ষ্য সিরিজে টিকে থাকা। এজন্য আজ জিততেই হবে তাওহিদ হৃদয়দের। এমন সমীকরণ নিয়ে খেলতে সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমের ফিফটির সঙ্গে শেষ ওভারে ব্র্যাড ইভান্সকে ৪টি ছক্কা হাকানো মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যাটিং ঝড়ে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। ৫ উইকেট হারিয়ে ১৮৬ রানের পুঁজি পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় বাংলাদেশ। তামিম-সাইফ যোগ করেন ১২০ রান। যা বাংলাদেশের ওপেনিং জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ রান। তবে ভাগ্য সহায় ছিল তাদের। সাইফ একাই ৫ বার জীবন পান। এর মধ্যে ৩ বারই এই ওপেনারের ক্যাচ ছাড়েন মিল্টন শুম্বা! তবে এতবার সুযোগ পেয়েও নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারেননি তিনি। ফিফটি পূর্ণ করলেও ৪৫ বলে ৫৫ রানে আউট হন সাইফ। ওপেনিং জুটি ভাঙলে বাংলাদেশের ব্যাটিং বিভাগে ধস নামে। ২১ রানের মধ্যে হারায় ৫ উইকেট। সাইফের পরের ওভারে আউট হন তামিম। ফিফটি করে তিনিও নিজের ইনিংসটাকে বেশি বড় করতে পারেননি। থামেন ৪৪ বলে ৫৮ রানে। এরপর একে একে সাজঘরে ফেরেন হৃদয় (৬), পারভেজ হোসেন (১) ও নুরল হাসান সোহান (৪)। তবে প্রথম টি-টোয়েন্টি মতো আজও হাল ধরেন ইয়াসির আলী রাব্বি। শেষ দিকে তার ১২ বলে ২২ রানের ঝোড়ো ইনিংসের সঙ্গে শেষ ওভারে ইভান্সকে ৪ ছক্কা হাকানো সাইফউদ্দিনের ১০ বলে অপরাজিত ৩১ রানের সৌজন্যে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে বাংলাদেশ। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে কোনো নির্দিষ্ট ওভারে চারটি ছক্কা হাঁকানোর কীর্তি সাইফউদ্দিনের।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
July 17, 2026
খেলাধুলা
সাইফউদ্দিনের ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ বাংলাদেশের
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026