পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে শিক্ষার্থীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্কসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশের বরাতে শুক্রবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, রাজধানী কাম্পালার কিং ডেভিড জুনিয়র স্কুলের বাসটি কাপচোরওয়া জেলার সিপি ফলস থেকে শিক্ষা সফর শেষে ফিরছিল। এ সময় বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে। পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়ক থেকে ছিটকে গিয়ে রাস্তার পাশের একটি বড় পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। বিবৃতিতে আরও বলা হয়, দুর্ঘটনায় একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং ২০ জন শিক্ষার্থীর মৃত্যু হয়। এছাড়া তিনজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও কয়েকজন অপ্রাপ্তবয়স্ক আহত হন। কর্তৃপক্ষ দুমড়েমুচড়ে যাওয়া ও উল্টে থাকা বাসটির একটি ছবি প্রকাশ করেছে। তারা জানিয়েছে, দুর্ঘটনার তদন্ত চলছে। আহত কয়েকজন শিশু ও প্রাপ্তবয়স্ক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পূর্ব আফ্রিকার দেশটিতে প্রায়ই প্রাণঘাতী বাস দুর্ঘটনা ঘটে। গত অক্টোবরে দেশটির একটি প্রধান মহাসড়কে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪৬ জন প্রাণ হারান। ২০২৪ সালের একটি প্রতিবেদনে বলা হয়, ওই বছর উগান্ডায় ৪ হাজার ৪৩৪টি প্রাণঘাতী সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
July 17, 2026
আন্তর্জাতিক
উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে দুর্ঘটনা, শিশুসহ নিহত ২১
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026