বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
July 17, 2026
খেলাধুলা
খেলাধুলা

দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

Published: July 17, 2026 at 10:38 AM
দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম টি-টোয়েন্টি জিতে এগিয়ে গেছে জিম্বাবুয়ে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচানোর লড়াই বাংলাদেশের। তবে তাতে টসভাগ্য সহায় হয়নি। বুলাওয়েতে শুরুতে টস জিতে বোলিং নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। বাংলাদেশ গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে একটি  পরিবর্তন এনেছে। নাসুম আহমেদের জায়গায় এসেছেন রিশাদ হোসেন। 


বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সাইফ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয় (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, নাহিদ রানা।


জিম্বাবুয়ে একাদশ: ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ডিয়ন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), তাশিঙ্গা মুসেকিওয়া, ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি