শনিবার ১৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 15, 2026
July 16, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ট্রাম্পের চেহারা-সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র

Published: July 16, 2026 at 02:18 PM
ট্রাম্পের চেহারা-সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র


যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সংবলিত ১ ডলারের একটি সোনালি রঙের নতুন স্মারক কয়েন তৈরি করবে দেশটির রাষ্ট্রীয় মুদ্রা নির্মাতা প্রতিষ্ঠান ‘ইউএস মিন্ট’। চলতি সপ্তাহে এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

নতুন এই মুদ্রার একদিকে ট্রাম্পের চেহারার পাশে ‘ইন গড উই ট্রাস্ট’ (আমরা ঈশ্বরে বিশ্বাস করি) বাক্যটি লেখা থাকবে। মুদ্রার চারপাশ ঘিরে থাকবে লেখা থাকবে ‘লিবার্টি’ (স্বাধীনতা) এবং ‘১৭৭৬-২০২৬’ সাল। মুদ্রার অপর পিঠে থাকবে একটি ঈগলের প্রতিকৃতি। যার এক পায়ে থাকবে তির এবং অন্য পায়ে জলপাইয়ের শাখা।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প ও তার সহযোগীরা সরকারি মুদ্রা এবং নথিপত্রে প্রেসিডেন্টের নাম ও ছবি ব্যবহারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর আগে ট্রাম্পের ছবি সংবলিত স্মারক পাসপোর্ট এবং নতুন মুদ্রিত ১০০ ডলারের নোটে তার স্বাক্ষর যুক্ত করার উদ্যোগ এর মধ্যে অন্যতম। এ ছাড়া ২৪ ক্যারেটের স্বর্ণের মুদ্রা এবং ২৫০ ডলারের স্মারক নোটে ট্রাম্পের ছবি রাখার প্রস্তাবও করা হয়েছে।

অর্থমন্ত্রী বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জানান, ‘এই মুদ্রা আমেরিকান মূল্যবোধের শক্তি এবং সবার জন্য স্বাধীনতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এক জাতির অঙ্গীকারকে উদ্‌যাপন করে।’

কয়েনটির প্রাথমিক খসড়া নকশায় পেনসিলভানিয়ায় নির্বাচনী জনসভায় ট্রাম্পের ওপর হওয়া হামলার স্মৃতি স্মরণে ট্রাম্পের মুষ্টিবদ্ধ হাতের ছবি এবং ‘ফাইট ফাইট ফাইট’ (লড়াই লড়াই লড়াই) কথাটি রাখার প্রস্তাব ছিল। তবে ১ ডলারের কয়েনে কোনো জীবিত প্রেসিডেন্টের ছবি রাখা আইনসম্মত কি না, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।