বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 16, 2026
July 16, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

লিবিয়ার উপকূলে নৌকাডুবি, ৫০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

Published: July 16, 2026 at 02:00 PM
লিবিয়ার উপকূলে নৌকাডুবি, ৫০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ


লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৫০ জন নিখোঁজ হয়েছেন| নৌকাটিতে মোট ৬০ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে দেশটির উপকূলরক্ষী বাহিনী| গতকাল রাতে উপকূলীয় শহর তোব্রুক থেকে ইতালির উদ্দেশে যাত্রা শুরু করা ইঞ্জিনচালিত কাঠের নৌকাটি কিছু সময় পরই উত্তাল সাগরে ডুবে যায়| উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তারা জানান, নৌকাডুবির পর মাত্র ১০ জন যাত্রী প্রাণ বাঁচাতে সাঁতরে নিকটবর্তী বারদা দ্বীপে পৌঁছাতে সক্ষম হন| আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছেচলতি বছরের আজ পর্যন্ত লিবিয়ার উপকূলে শতাধিক অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন|