বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
July 16, 2026
খেলাধুলা
খেলাধুলা

৭৫ মিনিটের পর ১১ নম্বর গোল; কামব্যাকের মহাকাব্য আর্জেন্টিনার

Published: July 16, 2026 at 01:58 PM
৭৫ মিনিটের পর ১১ নম্বর গোল; কামব্যাকের মহাকাব্য আর্জেন্টিনার


আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে রেফারি যখন শেষ বাঁশিটা বাজালেন, তখন মাঠজুড়ে শুধুই আলবিসেলেস্তেদের নীল-সাদা গর্জন! যে ম্যাচে ৫৫ মিনিটে ইংলিশ ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডনের গোলে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা আর্জেন্টিনা শিবির, সেখান থেকেই ঘুরে দাঁড়াল লিওনেল স্কালোনির শিষ্যরা| ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে আর্জেন্টিনা, শেষের দিকে ২-১ ব্যবধানে অবিশ্বাস্য এক জয় ছিনিয়ে নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে পা রাখল কোপা আমেরিকা জয়ীরা| চলতি বিশ্বকাপে ৭৫ মিনিটের পর এটি আর্জেন্টিনার ১১ ন¤^র গোল! অন্যদিকে, ফুটবলবিশ্ব এবার সাক্ষী হতে যাচ্ছে এক ঐতিহাসিক ফাইনালের, যেখানে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দুই বর্তমান চ্যাম্পিয়ন| স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হবে বিশ্বসেরার মুকুটের লড়াইয়ে!