স্থানীয়
বাজারে তেজাবি (পাকা) সোনা ও রূপার দাম
কমায় দেশের বাজারেও সোনা-রূপার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)| আজ সকাল ১০টা
থেকে নতুন দাম কার্যকর হয়েছে| সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড
প্রাইস মনিটরিং কমিটির ˆবঠকে এ সিদ্ধান্ত নেওয়া
হয়| পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক
বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়| নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি
ভরি সোনার গহনার দাম ২ হাজার ২১৬
টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১
হাজার ৯৬৬ টাকা| ২১ ক্যারেটের প্রতি
ভরি সোনার গহনার দাম ২ হাজার ১০০
টাকা কমিয়ে ২ লাখ ১১
হাজার ৯৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে| এ ছাড়া ১৮
ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৮০৮
টাকা কমিয়ে ১ লাখ ৮২
হাজার ৭৫ টাকা এবং
সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৪৫৮
টাকা কমিয়ে ১ লাখ ৪৮
হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে|