শনিবার ১৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 15, 2026
July 13, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় বিয়ে থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

Published: July 13, 2026 at 12:29 PM
ইন্দোনেশিয়ায় বিয়ে থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

 

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে, অতিথিবাহী একটি পিকআপ দুটি ট্রাকের মধ্যে চাপা পড়ে, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন| ঘটনায় আরও জন আহত হয়েছেন| গতকাল বিকেলে দেশটির ইন্দ্রামায়ু রিজেন্সির কিয়াজারান কুলোন গ্রামের কাছে উত্তর উপকূলীয় মহাসড়কে দুর্ঘটনা ঘটে| নিহত আহতরা পার্শ্ববর্তী পারেয়ান গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন| স্থানীয় ট্রাফিক পুলিশের প্রধান জানান, যাত্রীবোঝাই খোলা পিকআপটি মহাসড়কের মাঝখানে থাকা একটি ইউ-টার্ন পয়েন্ট দিয়ে দিক পরিবর্তনের জন্য ধীরগতিতে চলছিল| সময় একই দিক থেকে আসা একটি উইং-বক্স ট্রাক পেছন থেকে পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়|