যুক্তরাষ্ট্রের
আটলান্টায় আগামী ১৫ জুলাই বুধবার
বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা| এই
ঐতিহাসিক ˆদ্বরথ ঘিরে শুধু মাঠের উত্তেজনা নয়, বরং মাঠের বাইরের নিরাপত্তা নিয়েও ˆতরি হয়েছে চরম উদ্বেগ| দুই দেশের সমর্থকদের মধ্যে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে আটলান্টা পুলিশ বিশাল নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে| ঐতিহাসিক কারণেই আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াই
মানেই বাড়তি উত্তেজনা| ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধ কিংবা ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দিয়েগো ম্যারাডোনার সেই বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোলের
রেশ এখনও দুই দেশের সমর্থকদের মধ্যে রয়ে গেছে| ফিফার নিয়ম অনুযায়ী স্টেডিয়ামে নির্দিষ্ট অংশে দুই দেশের সমর্থকদের জন্য টিকিট বরাদ্দ থাকলেও কার্যত পুরো স্টেডিয়ামে সমর্থকদের আলাদা করা কঠিন হয়ে পড়ে| আটলান্টা পুলিশ জানিয়েছে, তারা এই ঐতিহাসিক দ্বন্দ্ব
এবং দুই দেশের সমর্থকদের মনোভাব সম্পর্কে পূর্ণ সচেতন|