শনিবার ১৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 15, 2026
July 13, 2026
খেলাধুলা
খেলাধুলা

ফ্রান্স -স্পেন খেলাটি হতে যাচ্ছে ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল

Published: July 13, 2026 at 12:26 PM
ফ্রান্স -স্পেন খেলাটি হতে যাচ্ছে ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল

ফ্রান্স ও স্পেনের মধ্যকার ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালটি ফুটবল ইতিহাসের সবচেয়ে মূল্যবান সেমিফাইনাল হতে যাচ্ছে। এই দুই দলের খেলোয়াড়দের মোট বাজার মূল্য প্রায় ৩ বিলিয়ন ডলার! বাংলাদেশি মুদ্রায় ৩৭ হাজার কোটি টাকার বেশি।

তবে বিশাল এই অঙ্কের মাঝেও দুই দলের মধ্যে প্রায় ৩৫০ মিলিয়ন ডলারের ব্যবধান রয়েছে। যেখানে ফরাসি দল এগিয়ে আছে। ফ্রান্সের মোট বাজার মূল্য প্রায় ১.৭৮ বিলিয়ন ডলার। স্পেনের মোট বাজার মূল্য প্রায় ১.৪৩ বিলিয়ন ডলার। বিশ্বকাপের সবচেয়ে মূল্যবান ৫ খেলোয়াড়ের মধ্যে চার জনই আছেন এই সেমিফাইনালে।


প্রায় ২৩৪ মিলিয়ন ডলার নিয়ে সবার উপরে স্পেনের তারকা লামিন ইয়ামাল। ফ্রান্সের কিলিয়ান এমবাপে ২১০ মিলিয়ন ডলার ও মাইকেল অলিসের মূল্য প্রায় ১৭৫ মিলিয়ন ডলার। স্পেনের পেদ্রি গঞ্জালেসের বাজারমূল্যও ১৭৫ মিলিয়ন ডলার। শীর্ষ পাঁচে থাকা আর্লিং হালান্ডের (প্রায় ২৩৪ মিলিয়ন) নরওয়ে বাদ পড়েছে কোয়ার্টার ফাইনালে।

তাদের বাইরেও স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনালে সাতজন খেলোয়াড় আছেন, যাদের বাজারমূল্য ১১৭ মিলিয়ন ডলারের বেশি। দুই স্কোয়াডে ২২ খেলোয়াড়ের মূল্য অন্তত ৫৮ মিলিয়ন ডলার। তাদের মধ্যে সাতজন স্পেনের, তার চেয়ে দ্বিগুণ মানে বাকি ১৫ জন ফ্রান্সের।


পজিশন ভিত্তিতে ফ্রান্সের গোলকিপারদের মোট বাজারমূল্য ৬৭ মিলিয়ন ডলার। তবে স্পেনের তিন গোলকিপারের মোট মূল্য তাদের ছাপিয়ে গেছে, ১১৪ মিলিয়ন ডলার। ডিফেন্সে বাজারমূল্যে শক্তিশালী ফ্রান্স। স্পেনের ৩৩৭ মিলিয়ন ডলারের বিপরীতে তাদের ৪৭৩ মিলিয়ন ডলারের রক্ষণভাগ।


মিডফিল্ডে স্পেনের মোট বাজারমূল্য ৪৯১ মিলিয়ন ডলার, ফ্রান্সের ৩৬৫ মিলিয়ন ডলার। সবচেয়ে বড় তফাৎ আক্রমণে। টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় ইয়ামাল থাকলেও আক্রমণভাগের দরে স্পেন পিছিয়ে। ফ্রান্সের উইঙ্গার ও স্ট্রাইকার মিলিয়ে তাদের দাম ৮৭৭ মিলিয়ন ডলার। আক্রমণভাগের গভীরতার কারণেই সেমিফাইনালে ফ্রান্স এবং তাদের সঙ্গে স্পেনের এত বড় পার্থক্য।

বাজারমূল্যে দুই দলের তফাৎ থাকলেও এটা নিশ্চিত, বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে মূল্যবান সেমিফাইনাল হতে যাচ্ছে। ৩০০ কোটি ডলারের সেমিফাইনাল।