হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ করার ঘোষণা দিতে নতুন আল্টিমেটাম দিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজে হামলা পুরোপুরি বন্ধে শনিবার (১১ জুলাই) পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে ইরানকে প্রকাশ্যে এ ঘোষণা দেওয়ার দাবি জানানো হয়েছে। এর ব্যত্যয় ঘটলে তার ফল ভালো হবে না বলে সতর্ক করেছেন মার্কিন কর্মকর্তারা। অ্যাক্সিওসের সাংবাদিক বারাক রাভিদের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। শুক্রবার (১০ জুলাই) সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনজন মার্কিন কর্মকর্তা জানান, তিন সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU) লঙ্ঘন করে ইরান হরমুজ প্রণালি ও এর আশপাশে একাধিক বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়েছে। এর ফলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে এবং যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার মুখে পড়ে। এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতিকে শেষ বলে ঘোষণা করেছেন। মার্কিন কর্মকর্তাদের মতে, এত সাধারণ একটি অঙ্গীকারও ইরান পালন করতে না পারলে ভবিষ্যতে আরও জটিল কোনো পারমাণবিক চুক্তি বাস্তবায়নে দেশটির সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন থেকে যাবে। এদিকে শনিবার (১১ জুলাই) ওমানের রাজধানী মাস্কাটে বৈঠক করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী চবদর আল-বুসাইদি। এই বৈঠকে প্রধান আলোচ্য বিষয় হবে হরমুজ প্রণালির সংকট। যুক্তরাষ্ট্রের দাবি, সমঝোতা স্মারক স্বাক্ষরের আগেই ওমান নিজ উপকূলসংলগ্ন একটি দক্ষিণাঞ্চলীয় নৌপথ খুলে দিয়ে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় মিত্রদের অবস্থানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। এতে ইরান অসন্তুষ্ট হয় এবং মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ইরানি আলোচকরা তাদের জানিয়েছিলেন যে, দেশটির কট্টরপন্থী অংশ আলোচনায় প্রভাব বাড়ানোর উদ্দেশ্যে জাহাজে হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই শুক্রবার (১০ জুলাই) বলেন, আরাঘচির ওমান সফরের মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালি ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে আলোচনা করা। হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল ও সামুদ্রিক সেবা নিশ্চিত করার দায়িত্ব ইরান গ্রহণ করেছে এবং এ দায়িত্ব পালনে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। চুক্তি অনুযায়ী এ বিষয়ে ওমানের সঙ্গে পরামর্শ ও সহযোগিতা করার কথা রয়েছে। একজন মার্কিন কর্মকর্তা দাবি করেন, চলতি সপ্তাহের সংঘর্ষের দুই দিন পর ইরান আবারও আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করে। তার ভাষ্য, ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল, আমরা ভুল করেছি। চলুন আলোচনা চালিয়ে যাই। তবে, ইরানে পক্ষ থেকে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রকে আলোচনায় বসার অনুরোধ করেনি ইসলামি প্রজাতন্ত্র। ইসমাইল বাঘাই মার্কিন দাবি প্রত্যাখ্যান করে বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অনুরোধ করেনি বরং কাতারের মধ্যস্থতাকারীদের অনুরোধে বিষয়টি নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরানের অভ্যন্তরে সমঝোতা বাস্তবায়ন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ আলোচনার প্রশ্নে ক্ষমতার দ্বন্দ্ব চলছে। তাদের মতে, ইরানের একটি অংশ চুক্তি চাইলেও অন্য অংশ তা বাধাগ্রস্ত করছে। যুক্তরাষ্ট্র আশা করছে, ওমানে শনিবারের বৈঠকের পর ইরান একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের প্রতিশ্রুতি দেবে এবং হরমুজ প্রণালির সব নৌপথ টোলমুক্ত ও উন্মুক্ত থাকবে বলে ঘোষণা করবে। তবে, মার্কিন কর্মকর্তারা জানান, গত তিন সপ্তাহের প্রত্যক্ষ ও পরোক্ষ আলোচনায় পারমাণবিক চুক্তির বিষয়ে কিছু অগ্রগতি হয়েছে।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
July 11, 2026
আন্তর্জাতিক
ইরানকে নতুন ‘আলটিমেটাম’ যুক্তরাষ্ট্রের, ওমান বৈঠক ঘিরে উত্তেজনা বাড়ছে
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026