শনিবার ১৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 15, 2026
July 11, 2026
খেলাধুলা
খেলাধুলা

বাংলাদেশ দলকে জরিমানা করল আইসিসি

Published: July 11, 2026 at 01:16 PM
বাংলাদেশ দলকে জরিমানা করল আইসিসি


জয়ের দেখা নেই, তার ওপর পিছু নিয়েছে চোট সমস্যা| লিটন দাস মুস্তাফিজুর রহমান ছিটকে গিয়েছেন মাঠের বাইরে| এবার আরও এক দুঃসংবাদ এসে হাজির বাংলাদেশ দলে| এবার বাংলাদেশ দলকে জরিমানা করল আইসিসি| দ্বিতীয় ওয়ানডেতে ধীর বোলিংয়ের কারণে এই জরিমানা করা হয়েছে| আইসিসি জানিয়েছে, গত বৃহস্পতিবার হারারেতে জি¤^াবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের তুলনায় ধীরগতিতে ওভার সম্পন্ন করায় বাংলাদেশ দলকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আইসিসি|'