২০২৬
ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটাই-
আর্লিং হালান্ড| নরওয়ের এই গোলমেশিনকে আটকে
রাখতে পারলেই জয়ের রাস্তা অনেকটাই সহজ হবে বলে মনে করছেন ইংল্যান্ডের ডিফেন্ডার নিকো ও'রাইলি| তবে
একইসঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন, নরওয়ে শুধু হালান্ডনির্ভর দল নয়| আগামীকাল
মায়ামিতে শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নরওয়ে| এবারের
বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন হালান্ড| ইতিমধ্যেই ৭ গোল করে
গোল্ডেন বুটের দৌড়েও রয়েছেন তিনি| তার নেতৃত্বেই ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে|