শ্রীলঙ্কার একটি কারাগারে টানা দ্বিতীয় দিনের মতো সংঘর্ষে অন্তত ২৫ জন জন নিহত হয়েছে। এছাড়াও শতাধিকের বেশি মানুষ আহত হয়েছেন। আদা দেরানা সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে পাঁচজন কারা কর্মকর্তা এবং ২০ জন কারাবন্দি রয়েছেন। স্থানীয় গণমাধ্যম ও পুলিশের তথ্য অনুযায়ী, রাজধানী কলম্বো থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে অবস্থিত নেগোম্বোর ওই কারাগারে ‘বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুজন কারাবন্দি নিহত এবং ৩৮ জন আহত হন। আজ আবার সহিংসতা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়। সংঘর্ষের পর আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি কারা কর্তৃপক্ষ বর্তমানে ২,৪১৭ জন বন্দি থাকা ওই কারাগারে সংঘর্ষের কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে। এদিকে হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, এই সহিংসতায় অন্তত ১৬ জন কারাবন্দী ও চারজন কারারক্ষী নিহত হয়েছেন। নেগোম্বো হাসপাতালের পরিচালক পুষ্প গামলাথ জানিয়েছেন, হাসপাতালটিতে ২৩টি মৃতদেহ আনা হয়েছে এবং আহত অবস্থায় ১০০ জনেরও বেশি কারাবন্দী ও কারারক্ষীকে সেখানে ভর্তি করা হয়েছে।পুলিশের মুখপাত্র চন্দনা হেরাথ কারাগারে সংঘর্ষ ও প্রাণহানির বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি। এদিকে দেরানা টিভির ফুটেজে দেখা গেছে, কারাগারের গেটের বাইরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে এবং আহত কারাবন্দীদের বহনকারী একটি পুলিশ বাস সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। বাসটির মেঝেতে অনেককে শুয়ে থাকতে দেখা যায়।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
July 06, 2026
আন্তর্জাতিক
শ্রীলঙ্কায় কারাগারে সহিংসতায় ২৫ জন নিহত
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026