শনিবার ১৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 15, 2026
July 06, 2026
খেলাধুলা
খেলাধুলা

ব্রাজিলকে কাঁদিয়ে কোয়ার্টারে নরওয়ে : আজ রাতে মুখোমুখি হচ্ছে পর্তুগাল - স্পেন

Published: July 06, 2026 at 10:25 AM
ব্রাজিলকে কাঁদিয়ে কোয়ার্টারে নরওয়ে : আজ রাতে মুখোমুখি হচ্ছে পর্তুগাল - স্পেন


পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে কাঁদিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেল নরওয়ে| শেষ ষোলোর লড়াইয়ে আর্লিং হালান্ডের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে টুর্নামেন্ট থেকে ব্রাজিলকে বিদায় করে দেয় ইউরোপের দলটি| নেইমারের গোলে ব্যবধান ২-১ হলেও শেষ মুহূর্তে আর সমতায় ফিরতে পারেনি ব্রাজিল| শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই ২-১ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যায় নরওয়ে| অন্যদিকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত ব্রাজিলকে বিদায় নিতে হয় শেষ ষোলোর বাধাতেই|


এদিকে, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে  নিজ নিজ ম্যাচে রাত ১টায় মাঠে নামবে দুই ইউরোপীয় পরাশক্তি ও চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পর্তুগাল ও স্পেন এবং  সকাল ৬টায় মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম| তবে আজ টেক্সাসের আর্লিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটিকে চলতি বিশ্বকাপের এখন পর্যন্ত সবচেয়ে ‘হাইভোল্টেজ’ ম্যাচ হিসেবে বিবেচনা করছেন ফুটবল বোদ্ধারা। গত বছরের উয়েফা নেশনস লিগের ফাইনালের পর এই প্রথম মুখোমুখি হচ্ছে প্রতিবেশী দুই দেশ। সেবার নির্ধারিত সময়ের খেলা ২-২ ড্র হওয়ার পর টাইব্রেকারে জিতেছিল পর্তুগাল। তবে বিশ্বকাপের নকআউট পর্বের আবহ সম্পূর্ণ ভিন্ন।