ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৪২ জনে দাঁড়িয়েছে বলে দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে। রবিবার মন্ত্রণালয়টির প্রকাশ করা নতুন তথ্যে দেখা গেছে, মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৪৭০ জনে আর গৃহহীনের সংখ্যা বেড়ে ১৭ হাজার ৩৪৫ জন হয়েছে। এ দিন ভেনেজুয়েলার ২১৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেওয়া এক ভাষণে অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ ভূমিকম্পের পর সরকারের নেওয়া পদক্ষেপগুলোর পক্ষে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ভূমিকম্পের পরপরই তিনি নিরাপত্তা বাহিনীকে মোতায়েন করেছেন এবং জরুরি প্রয়োজন ও দুর্যোগ মোকাবেলার জন্য সামরিক বাহিনীর একটি নতুন ইউনিট গঠন করেছেন। ভেনেজুয়েলার ভূমিকম্পের পর ব্যাপক দুর্যোগের মুখে সরকারের অপর্যাপ্ত পদক্ষেপ ও সাড়া নিয়ে দেশজুড়ে বাড়তে থাকা হতাশার মধ্যে তিনি এসব কথা বলেন।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
July 06, 2026
আন্তর্জাতিক
ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৩৪২
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026