তুরস্কে চলতি সপ্তাহে শুরু হতে যাওয়া ন্যাটো সম্মেলনের আগে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বিরোধ আবারও উসকে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার(৬ জুলাই) নিজের ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাকাউন্টে ট্রাম্প সম্প্রতি ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের সময়কার দুজনের একটি ছবি পোস্ট করেছেন। ছবির পোস্টে তিলি লেখেছেন, নিষেধাজ্ঞা আদেশ প্রয়োজন। এবারের ন্যাটো সম্মেলনে জোটের অন্যান্য নেতাদের পাশাপাশি ট্রাম্প ও মেলোনির সাক্ষাতের কথা রয়েছে। এর আগে গত সপ্তাহে ট্রাম্প দাবি করেছিলেন, সাম্প্রতিক জি-৭ সম্মেলনের সময় মেলোনি বারবার তার সঙ্গে ছবি তোলার অনুরোধ করেছিলেন। মার্কিন প্রেসিডেন্টের ভাষ্যমতে, মেলোনি ‘বারবার’ ছবি তোলার জন্য পীড়াপীড়ি করেছিলেন। মেলোনি এই অভিযোগকে ‘সম্পূর্ণ বানোয়াট’ বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ইতালি বা আমি আমরা কখনোই কোনো কিছুর জন্য অনুরোধ বিনয় করি না। তিনি উল্লেখ করেন, আমি আজ আমেরিকা বিরোধী নই, অতীতেও আমি নতজানু হইনি। আমি এমন একজন মানুষ যিনি বিশ্বাস করি ঐক্যবদ্ধ অবস্থায় পশ্চিমা বিশ্ব অধিক শক্তিশালী এবং ঐক্যবদ্ধ পশ্চিমা বিশ্বের অংশ হিসেবে ইতালিও শক্তিশালী। আমি এর জন্যই কাজ করেছি এবং করে যাচ্ছি। এই বিবাদের জেরে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি ওয়াশিংটনে তার পূর্বনির্ধারিত সফর বাতিল করেছেন।বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প ও মেলোনির মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এর অন্যতম কারণ হলো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপে সমর্থন প্রদানে ইতালির অনীহা।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
July 06, 2026
আন্তর্জাতিক
ন্যাটো সম্মেলনের আগে মেলোনির সঙ্গে বিরোধ উসকে দিলেন ট্রাম্প
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026