মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর আওতাধীন দেশের সকল মাঠ পর্যায়ের শিক্ষা দপ্তরের সেবা প্রদান প্রতিশ্রুতি বা ‘সিটিজেন্স চার্টার’ আগামী ৯ জুলাইয়ের মধ্যে হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মাউশি’র এইচআরএম ইউনিটের প্রকাশিত এক আদেশে এ কথা জানানো হয়। আদেশে বলা হয়, গত ২১ মে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত ‘সেবা প্রদান প্রতিশ্রুতি হালনাগাদকরণ ও সংস্কার’ বিষয়ক কর্মশালার সিদ্ধান্তের আলোকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্মশালার নির্দেশনা অনুযায়ী মাউশি’র আওতাধীন মাঠ পর্যায়ের দপ্তরসমূহের সিটিজেন্স চার্টার নির্ধারিত ছক মোতাবেক আধুনিকায়ন করা আবশ্যক। এই নির্দেশনার আলোকে, মাঠ পর্যায়ের সকল শিক্ষা অফিস ও প্রতিষ্ঠানকে পূর্ববর্তী কর্মশালা থেকে অর্জিত জ্ঞানের ভিত্তিতে নির্ধারিত ফরম্যাট ও নির্দেশিকা অনুসরণ করে নিজ নিজ দপ্তরের সিটিজেন্স চার্টার হালনাগাদ করতে হবে। একই সাথে হালনাগাদকৃত চার্টারটি আগামী ৯ জুলাইয়ের মধ্যে আবশ্যিকভাবে স্ব স্ব প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে প্রদর্শন ও আপলোড করার জন্য অনুরোধ করা হয়েছে।
শিরোনাম
কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল নাচোল থানা পুলিশ
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের ডেঙ্গু শনাক্ত
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার ৬২ শতাংশ : ওরিয়েন্টেশনে তথ্য প্রকাশ
শিবগঞ্জে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় শাড়িসহ বিভিন্ন সামগ্রী
চাঁপাইনবাবগঞ্জে বাড়ছেই পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি
গোমস্তাপুরের সীমান্তে ৭ জনকে রাতের আঁধারে সরিয়ে নিয়েছে বিএসএফ
সারা দেশে ডেঙ্গুতে মৃত্যু ৪০ ছাড়াল, নতুন ভর্তি ৪৩৯
প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
১৪০০ কোটির ট্রান্সফার ফিতে দিওমান্দের খোঁজে রিয়াল
আপত্তি সত্ত্বেও জাতিসংঘের মানবাধিকার প্রধান থাকছেন ভলকার তুর্ক
Printed on: July 26, 2026
July 06, 2026
জাতীয়
৯ জুলাইয়ের মধ্যে সিটিজেন্স চার্টার হালনাগাদের নির্দেশ মাউশির
সর্বশেষ খবর
কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল নাচোল থানা পুলিশ
Jul 25, 2026