বিশ্বকাপে মাঠের পারফরম্যান্সে যেমন আলো ছড়াচ্ছেন, ঠিক তেমনি মাঠের বাইরেও এক অবিশ্বাস্য কীর্তি গড়ে বসেছেন নরওয়ের ২১ বছর বয়সী উইঙ্গার আন্তোনিও নুসা। আমেরিকার মাটিতে যখন তিনি ব্রাজিলের মতো পরাশক্তিকে বধ করার স্বপ্ন দেখছেন, ঠিক তখনই নিজের দেশ নরওয়েতে তিনি বনে গেছেন এক ‘বেস্টসেলার’ লেখক! আরবি লাইপজিগের এই তরুণ তারকার লেখা প্রথম কিশোর উপন্যাস তথা আত্মজীবনীমূলক বই "এভরিথিং বিগিনস উইথ আ ড্রিম" (সবকিছুর শুরু একটা স্বপ্ন দিয়ে) গত মে মাসের শেষের দিকে বাজারে আসে। আর বিশ্বকাপ চলাকালীনই বইটি নিয়ে নরওয়েতে রীতিমতো উন্মাদনা তৈরি হয়েছে, যার ফলে ইতিমধ্যেই বইটির তৃতীয় সংস্করণের মুদ্রণ শুরু হয়ে গেছে। সাধারণত ফুটবলারদের জীবনীতে কেবল মাঠের ভেতরের গল্প থাকলেও, নুসা তাঁর বইটিকে সাজিয়েছেন তরুণদের গাইডলাইন বা পথপ্রদর্শক হিসেবে। অসলোর কাছে লাংহুসে তাঁর শৈশবের ফুটবল পায়ে প্রথম খড়ি থেকে শুরু করে পেশাদার ফুটবলার হয়ে ওঠার গল্প ফুটে উঠেছে এই বইয়ে। তবে সবচেয়ে বড় বিষয় হলো, এটি শুধু ফুটবলপ্রেমীদের মধ্যেই সীমাবদ্ধ নেই। বইটির প্রকাশক ‘জিলডেন্ডাল’ -এর নন-ফিকশন বিভাগের প্রধান রাইডার মিড সোলবার্গ অত্যন্ত গর্বের সাথে জানান: "ইতিমধ্যেই বইটির ২১,০০০ কপিরও বেশি বিক্রি হয়ে গেছে। এটি কেবল একটা ফুটবলের বই নয়। শিশু ও তরুণরা আন্তোনিওর গল্পের সাথে নিজেদের মেলাতে পারছে, তা সে ফুটবল পছন্দ করুক আর না-ই করুক। বিশ্বকাপে ব্যর্থতার পর জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপবিশ্বকাপে ব্যর্থতার পর জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ নুসা তাঁর বইয়ের ভূমিকাতেই লিখেছেন, "এই বইটিকে কেবল পায়ের ব্যায়াম হিসেবে নিয়ো না, বরং এটিকে মন ও হৃদয়ের একটি ওয়ার্কআউট হিসেবে বিবেচনা করো। ছোটবেলা থেকেই নুসার একটি দারুণ অভ্যাস আছে। প্রতি বছর মৌসুম শুরুর আগে তিনি কিছু কার্ডে নিজের লক্ষ্য বা মোটিভেশনাল বাণী লিখে রাখতেন এবং পুরো বছর সেই লক্ষ্য ছোঁয়ার জন্য লড়তেন। বড় হয়েও তিনি সেই অভ্যাস ধরে রেখেছেন।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
July 05, 2026
খেলাধুলা
নেইমার ভক্ত আন্তোনিও নুসা এখন বেস্ট সেলার লেখক
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026