ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপের নকআউট পর্বে নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে তার দল বিশেষ কোনো ‘অ্যান্টি-হালান্ড’ পরিকল্পনা করেছে, এমন ধারণা উড়িয়ে দিয়েছেন। শেষ ষোলোর গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে নিউ জার্সিতে নরওয়ের মুখোমুখি হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠাই লক্ষ্য সেলেসাওদের। এবারের বিশ্বকাপে ইতোমধ্যে পাঁচ গোল করেছেন আর্লিং হালান্ড। তাই প্রিমিয়ার লিগের সর্বোচ্চ এই গোলদাতাকে আটকে দিয়ে নরওয়েকে হারিয়ে শেষ আটে ওঠার পথে কী চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তা ভালোভাবেই জানেন আনচেলত্তি। তবে ইতালিয়ান এই কিংবদন্তি কোচের বিশ্বাস, ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে বছরের পর বছর খেলার অভিজ্ঞতার কারণে তার ডিফেন্ডাররা হালান্ডকে সামলানোর জন্য যথেষ্ট প্রস্তুত। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘আমি মনে করি না ‘অ্যান্টি-হালান্ড’ বলে কোনো পরিকল্পনার অস্তিত্ব আছে। আমার খেলোয়াড়দের কীভাবে ডিফেন্স করতে হবে, তা আলাদা করে বলার প্রয়োজন নেই। তারা এর আগেও বহুবার তার বিপক্ষে খেলেছে। আমাদের দল এখন খুব ভালো অবস্থায় আছে। তবে আমাদের আরও উন্নতি করতে হবে। সবাই জানে সে কীভাবে খেলে। তাকে ঠেকাতে কী করতে হবে, সেটা নিয়ে আমার ডিফেন্ডারদের নতুন করে কিছু বোঝানোর নেই। ব্রাজিলের রক্ষণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড় আর্সেনাল ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস প্রিমিয়ার লিগে নিয়মিতই হালান্ডের মুখোমুখি হন। আনচেলত্তির বিশ্বাস, এই পরিচিত অভিজ্ঞতা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য বড় সুবিধা হবে। শেষ আটে উঠতে পারলে সেখানে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ ইংল্যান্ড অথবা মেক্সিকো। আনচেলত্তি আরও বলেন, ‘ওরা (ডিফেন্ডাররা) এর আগেও বহুবার তার বিপক্ষে খেলেছে। তাই আমাদের মূল লক্ষ্য হচ্ছে ম্যাচের জন্য সঠিকভাবে প্রস্তুত হওয়া এবং প্রতিপক্ষের মৌলিক বৈশিষ্ট্যগুলো বোঝা। আমরা জানি, আক্রমণে তারা খুবই বিপজ্জনক। নরওয়ে খুবই কঠিন প্রতিপক্ষ। দলটির খেলার কাঠামো সুসংগঠিত এবং তারা দারুণ শৃঙ্খলাবদ্ধভাবে খেলে। তাই আমাদের সেরা ফুটবল খেলতে হবে। তবে আমি মনে করি, এখন আমরা সেই অবস্থায় আছি। কারণ আমাদের আত্মবিশ্বাস রয়েছে এবং জাপানের বিপক্ষে কঠিন ম্যাচ জিতে এসেছি। তবে ব্রাজিলের দল নিয়ে সুখবরের পাশাপাশি দুঃসংবাদও রয়েছে। আগের ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় মিডফিল্ডার লুকাস পাকেতা নরওয়ের বিপক্ষে খেলতে পারবেন না। এতে ব্রাজিলের মাঝমাঠে বড় শূন্যতা তৈরি হয়েছে। অন্যদিকে ইতিবাচক খবর হলো, উরুর চোট কাটিয়ে বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনহা দলে ফেরার দৌড়ে আছেন। তিনি ফিরতে পারলে ইতোমধ্যেই ছন্দে থাকা ব্রাজিলের আক্রমণভাগ আরও শক্তিশালী হবে। অন্যদিকে নরওয়ে কোচ স্তালে সোলবাক্কেনের মতে, ম্যাচটি শুধু হালান্ড বনাম ব্রাজিলের দুই সেন্টার-ব্যাক গ্যাব্রিয়েল ও প্যারিস সেন্ট জার্মেইনের মার্কুইনহোসের দ্বৈরথে সীমাবদ্ধ থাকবে না। গোল্ডেন বুটের অন্যতম দাবিদার হালান্ডের দিকে সবার নজর থাকলেও, তার বিশ্বাস পুরো দলের পারফরম্যান্সই ঠিক করবে কোন দল কোয়ার্টার ফাইনালে যাবে। সোলবাক্কেন বলেন, ‘এই টুর্নামেন্টে ব্রাজিলের সেন্টার-ব্যাক জুটি অন্যতম সেরা। দুইজনই আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষমানের খেলোয়াড়। তাদের সঙ্গে আর্লিংয়ের কিছু কঠিন লড়াই হবে, এতে সন্দেহ নেই। কিন্তু আমার কাছে এটি হালান্ড বনাম ব্রাজিল নয়, বরং ব্রাজিল বনাম নরওয়ে। অবশ্যই ব্রাজিল ফেবারিট। তবে আমরা বিশ্বাস করি, তাদের কঠিন পরীক্ষা নিতে পারব। আর সেটা করতে হলে আমাদের সর্বোচ্চ সামর্থ্য নিয়ে খেলতে হবে। না হলে আমাদের কোনো সুযোগ থাকবে না।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
July 05, 2026
খেলাধুলা
অ্যান্টি-হালান্ড পরিকল্পনা নেই ওরা জানে তাকে ঠেকাতে কী করতে হবে
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026