শনিবার ১৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 15, 2026
July 04, 2026
খেলাধুলা
খেলাধুলা

এক ম্যাচেই ১১ অনন্য কীর্তি, ইতিহাসে আরও উঁচুতে মেসি

Published: July 04, 2026 at 10:28 AM
এক ম্যাচেই ১১ অনন্য কীর্তি, ইতিহাসে আরও উঁচুতে মেসি

কেপ ভার্দের বিপক্ষে জয়ের ম্যাচটি শুধু আর্জেন্টিনার শেষ ষোলো নিশ্চিত করার নয়, লিওনেল মেসির জন্যও হয়ে থাকল রেকর্ড গড়ার আরেকটি স্মরণীয় রাত। গোল করার পাশাপাশি একের পর এক বিশ্বকাপের রেকর্ড নিজের নামে লিখিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এই ম্যাচ দিয়ে বিশ্বকাপে প্রথম ফুটবলার হিসেবে ৩০টি ম্যাচ খেলার কীর্তি গড়েন মেসি। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ২০ গোলের মাইলফলকও স্পর্শ করেন তিনি। নকআউট পর্বে টানা পাঁচ ম্যাচে গোল করে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন মেসি। এছাড়া বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে দুটি ভিন্ন আসরে, ২০২২ ও ২০২৬ বিশ্বকাপে, সাত বা তার বেশি গোল করার নজিরও গড়েন তিনি।


৩৫ বছর বয়স পার হওয়ার পর বিশ্বকাপে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪। যেখানে ৩৫ বছরের বেশি বয়সী অন্য সব ফুটবলার মিলে করেছেন ২৫ গোল। কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়ার বিপক্ষে গোল করার সময় মেসির বয়স ছিল ৩৯ বছর। ফলে গোলদাতা ও গোলরক্ষকের সম্মিলিত বয়স ৭৯ বছর ৬১ দিন, যা বিশ্বকাপ ইতিহাসে নতুন রেকর্ড। বিশ্বকাপের নকআউট পর্বে এখন পর্যন্ত ১২টি গোলে সরাসরি অবদান রেখেছেন মেসি। করেছেন ৬ গোল, করিয়েছেন ৬টি। এই কীর্তিতে তিনি পেলে ও কিলিয়ান এমবাপ্পেকে ছাড়িয়ে গেছেন। এ ছাড়া বিশ্বকাপের নকআউটে টানা পাঁচ ম্যাচে গোল করা ইতিহাসের তৃতীয় ফুটবলারও তিনি। এর আগে এই কীর্তি ছিল হাঙ্গেরির গিওর্গি সারোসি ও ব্রাজিলের ভাভার।


বিশ্বকাপের সর্বশেষ ছয়টি নকআউট ম্যাচে সরাসরি ১০ গোলে অবদান রেখেছেন মেসি। করেছেন ৬ গোল, অ্যাসিস্ট করেছেন ৪টি। এ পর্যন্ত বিশ্বকাপে ২২টি ভিন্ন দলের বিপক্ষে খেলেছেন মেসি। এর মধ্যে ১৪টি দলের বিপক্ষেই গোল করার কৃতিত্ব দেখিয়েছেন তিনি। এখন আর মাত্র একটি গোল করলেই ১৯৩০ বিশ্বকাপে গিয়ের্মো স্তাবিলের করা এক আসরে ৮ গোলের আর্জেন্টাইন রেকর্ডে ভাগ বসাবেন মেসি।