রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল নাচোল থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার ৬২ শতাংশ : ওরিয়েন্টেশনে তথ্য প্রকাশ শিবগঞ্জে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় শাড়িসহ বিভিন্ন সামগ্রী চাঁপাইনবাবগঞ্জে বাড়ছেই পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি গোমস্তাপুরের সীমান্তে ৭ জনকে রাতের আঁধারে সরিয়ে নিয়েছে বিএসএফ সারা দেশে ডেঙ্গুতে মৃত্যু ৪০ ছাড়াল, নতুন ভর্তি ৪৩৯ প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ১৪০০ কোটির ট্রান্সফার ফিতে দিওমান্দের খোঁজে রিয়াল আপত্তি সত্ত্বেও জাতিসংঘের মানবাধিকার প্রধান থাকছেন ভলকার তুর্ক
Printed on: July 26, 2026
July 04, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

খামেনির শেষ বিদায়ে লাল পতাকা, যে বার্তা দিল ইরান

Published: July 04, 2026 at 10:19 AM
খামেনির শেষ বিদায়ে লাল পতাকা, যে বার্তা দিল ইরান

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়েছে। ছয় দিনের এই কর্মসূচি স্থানীয় সময় শনিবার সকালে শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ঘিরে রাজধানী তেহরানে প্রতিশোধের প্রতীক হিসেবে লাল পতাকা বহন করতে দেখা গেছে তার সমর্থকদের। এসব পতাকা প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার আহ্বানের প্রতীক হিসেবে প্রদর্শন করা হয়।তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফেলো মোহাম্মদ এসলামি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে বলেন, খামেনির অনুসারীরা লাল পতাকা তৈরি ও বহন করছেন প্রতিশোধের আহ্বান জানানোর উদ্দেশ্যে।


তিনি বলেন, “তারা ইরান সরকারের কাছে দাবি জানাচ্ছেন, যারা তাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হোক।”এসলামি আরও বলেন, “আমাদের বিবেচনায় রাখতে হবে, প্রয়াত সর্বোচ্চ নেতা কেবল রাষ্ট্রপ্রধানের মতো একজন ব্যক্তি ছিলেন না; তিনি ছিলেন রাষ্ট্রের রাজনৈতিক, ধর্মীয় ও আদর্শিক নেতৃত্বের কেন্দ্রবিন্দু।”বিশ্লেষকদের মতে, শিয়া ঐতিহ্যে লাল পতাকা দীর্ঘদিন ধরে অন্যায় হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। খামেনির শেষ বিদায়ে এই পতাকার উপস্থিতি তার সমর্থকদের আবেগ এবং প্রতিশোধের দাবিকে আরও স্পষ্টভাবে তুলে ধরছে।