রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল নাচোল থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার ৬২ শতাংশ : ওরিয়েন্টেশনে তথ্য প্রকাশ শিবগঞ্জে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় শাড়িসহ বিভিন্ন সামগ্রী চাঁপাইনবাবগঞ্জে বাড়ছেই পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি গোমস্তাপুরের সীমান্তে ৭ জনকে রাতের আঁধারে সরিয়ে নিয়েছে বিএসএফ সারা দেশে ডেঙ্গুতে মৃত্যু ৪০ ছাড়াল, নতুন ভর্তি ৪৩৯ প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ১৪০০ কোটির ট্রান্সফার ফিতে দিওমান্দের খোঁজে রিয়াল আপত্তি সত্ত্বেও জাতিসংঘের মানবাধিকার প্রধান থাকছেন ভলকার তুর্ক
Printed on: July 26, 2026
July 04, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ইউরোপে তীব্র তাপপ্রবাহ: একমাসে ফ্রান্স-বেলজিয়াম-নেদারল্যান্ডসে মৃত্যু ৩৭০০

Published: July 04, 2026 at 10:14 AM
ইউরোপে তীব্র তাপপ্রবাহ: একমাসে ফ্রান্স-বেলজিয়াম-নেদারল্যান্ডসে মৃত্যু ৩৭০০

তীব্র তাপপ্রবাহে নাজেহাল অবস্থা গোটা ইউরোপের। জুন মাসের ভয়াবহ তাপপ্রবাহে ওই মহাদেশের ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অন্তত তিন হাজার ৭০০ জনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে, এ সংখ্যা কেবলই প্রাথমিক হিসাব। সময়ের সঙ্গে সঙ্গে তা আরও বাড়তে পারে। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ২০ থেকে ২৮ জুন পর্যন্ত স্থায়ী হওয়া এই তীব্র তাপপ্রবাহ ইউরোপের ইতিহাসে অন্যতম ভয়াবহ ছিল। এতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে, অবকাঠামোর ক্ষতি হয়েছে এবং স্বাস্থ্যসেবার ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। বিজ্ঞানীরা বলেছেন, এই চরম তাপপ্রবাহের কারণ প্রায় নিশ্চিতভাবেই জলবায়ু পরিবর্তন। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট ৩ জুলাই স্থানীয় টেলিভিশনকে জানান, তাপপ্রবাহ চলাকালে দেশটিতে অতিরিক্ত দুই হাজার ২৫ জনের মৃত্যু হয়েছে। বিশেষ করে ৪৫ বছরের বেশি বয়সীদের মধ্যে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।


দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ২২ থেকে ২৮ জুনের মধ্যে আগের সপ্তাহের তুলনায় বাড়িতে মৃত্যুর সংখ্যা ৯১ শতাংশ বেড়েছে। একই সময়ে বৃদ্ধাশ্রম ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। জনস্বাস্থ্য কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, মৃত্যুর প্রকৃত সংখ্যা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।  বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, ১৮ থেকে ২৯ জুনের মধ্যে দেশটিতে প্রায় এক হাজার ২০০ জনের মৃত্যু হয়। এর মধ্যে ৫৩০ জনের বয়স ছিল ৮৫ বছর বা তার বেশি। এছাড়া ৬৫ বছরের কম বয়সীদের মধ্যে ১৮০ জনের মৃত্যুর তথ্যও নথিভুক্ত হয়েছে। এক বিবৃতিতে বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, “তাপপ্রবাহের সময় এ ধরনের অতিরিক্ত মৃত্যুর ঘটনা এই দেশে নজিরবিহীন।” অন্যদিকে নেদারল্যান্ডসের কর্তৃপক্ষ জানিয়েছে, তাপপ্রবাহের কারণে দেশটিতে প্রায় ৪৮০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগেরই বয়স ৮০ বছরের বেশি।