দেশের
বাজারে সোনার গহনার দাম আরও বাড়ানো হয়েছে| সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের
প্রতি ভরি সোনার গহনার দাম বাড়ানো হয়েছে ৪ হাজার ৩৭৪
টাকা| এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার
গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮
হাজার ৫৫৬ টাকা| আজ সকাল ১০টা
থেকে এই দাম কার্যকর
হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুস| সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড
প্রাইস মনিটরিং কমিটি ˆবঠকে করে এই দাম বাড়ানোর
সিদ্ধান্ত নিয়েছে|