রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল নাচোল থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার ৬২ শতাংশ : ওরিয়েন্টেশনে তথ্য প্রকাশ শিবগঞ্জে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় শাড়িসহ বিভিন্ন সামগ্রী চাঁপাইনবাবগঞ্জে বাড়ছেই পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি গোমস্তাপুরের সীমান্তে ৭ জনকে রাতের আঁধারে সরিয়ে নিয়েছে বিএসএফ সারা দেশে ডেঙ্গুতে মৃত্যু ৪০ ছাড়াল, নতুন ভর্তি ৪৩৯ প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ১৪০০ কোটির ট্রান্সফার ফিতে দিওমান্দের খোঁজে রিয়াল আপত্তি সত্ত্বেও জাতিসংঘের মানবাধিকার প্রধান থাকছেন ভলকার তুর্ক
Printed on: July 26, 2026
July 03, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪০

Published: July 03, 2026 at 01:02 PM
পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪০

 

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর গিরিখাদে পড়ে গিয়ে অন্তত ৪০ জন আরোহী প্রাণ হারিয়েছেন| আজ এই ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে বলে দেশটির সরকারি কর্মকর্তাদের বরাতে জানা গেছে| তুর্কি সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বেলুচিস্তান প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানিয়েছেন যে বাসটি বেলুচিস্তানের শেরানি জেলার দানা সার এলাকা থেকে যাত্রা শুরু করেছিল| দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের সীমানা পেরিয়ে উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে প্রবেশ করার পরপরই গাড়িটি এই দুর্ঘটনার মুখে পড়ে| এই ঘটনায় আরও অন্তত জন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন এবং তাদের নিকটস্থ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে|