রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল নাচোল থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার ৬২ শতাংশ : ওরিয়েন্টেশনে তথ্য প্রকাশ শিবগঞ্জে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় শাড়িসহ বিভিন্ন সামগ্রী চাঁপাইনবাবগঞ্জে বাড়ছেই পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি গোমস্তাপুরের সীমান্তে ৭ জনকে রাতের আঁধারে সরিয়ে নিয়েছে বিএসএফ সারা দেশে ডেঙ্গুতে মৃত্যু ৪০ ছাড়াল, নতুন ভর্তি ৪৩৯ প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ১৪০০ কোটির ট্রান্সফার ফিতে দিওমান্দের খোঁজে রিয়াল আপত্তি সত্ত্বেও জাতিসংঘের মানবাধিকার প্রধান থাকছেন ভলকার তুর্ক
Printed on: July 26, 2026
July 03, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

খামেনির জানাজার আনুষ্ঠানিকতা শুরু, যোগ দিচ্ছে ১০০ দেশের প্রতিনিধি

Published: July 03, 2026 at 01:01 PM
খামেনির জানাজার আনুষ্ঠানিকতা শুরু, যোগ দিচ্ছে ১০০ দেশের প্রতিনিধি

 

যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার আনুষ্ঠানিকতার প্রথম ধাপ শুরু করেছে ইরান| আজ সকালে তার মরদেহ সঙ্গীদেরসহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় নিয়ে আসা হয়| দুই দিনব্যাপী সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহটি এখন মূল প্রার্থনা কক্ষে রাখা হয়েছে| বিদেশি গণ্যমান্য ব্যক্তি ধর্মীয় ব্যক্তিত্বরা গ্র্যান্ড মোসাল্লায় গিয়ে তাদের শেষ শ্রদ্ধা জানাচ্ছেন| আজ এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, শহীদ নেতার বিদায় অনুষ্ঠানে বিশ্বের প্রায় ১০০টি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, জননেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন|