যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বসনিয়া। কিন্তু তাতে এডিন জেকোর নজির গড়া আটকায়নি। বয়স্কতম ফুটবলার হিসাবে বিশ্বকাপের নকআউটে খেলতে নেমেছিলেন জেকো। এই ম্যাচে নামার সময় তার বয়স ছিল ৪০ বছর ১০৬ দিন। তিনিই প্রথম ফুটবলার যিনি ৪০ বছরের পর বিশ্বকাপের নকআউটে খেললেন। এই কীর্তি আর কারও নেই। তবে মাত্র ২৩ ঘণ্টা পরেই জেকোর সেই কীর্তি ভেঙে যেতে পারে। কারণ শুক্রবার ভোর সাড়ে ৪টায় খেলতে নামবে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। রাউন্ড অফ ৩২-এর ম্যাচে একে অপরের মুখোমুখি তারা। সেই ম্যাচেই জেকোর রেকর্ড ভেঙে যেতে পারে। একই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে খেলতে নামার কথা পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচের। সেই ম্যাচের সময় রোনাল্ডোর বয়স হবে ৪১ বছর ১৪৭ দিন। মদ্রিচের বয়স হবে ৪০ বছর ২৯৬ দিন। অর্থাৎ, দু’জনেই জেকোর থেকে বেশি বয়সে বিশ্বকাপের নকআউটে নামবেন। অর্থাৎ, পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচের প্রথম একাদশে রোনাল্ডো থাকলে তিনিই হবে বয়স্কতম ফুটবলার যিনি বিশ্বকাপের নকআউটে খেলেছেন। দ্বিতীয় বয়স্কতম হিসেবে এই কীর্তি গড়বেন মদ্রিচ। তৃতীয় স্থানে চলে যাবেন জেকো।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026